সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেবীদ্বারে বন্ধু উন্নয়ন সংস্থা ১৫০ দুস্থ্য পরিবারকে দিলো ইফতার সামগ্রী

  • আপডেট সময় রবিবার, ২৫ এপ্রিল, ২০২১, ৯.০৭ পিএম
  • ৫০০ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি// ‘বন্ধু উন্নয়ন সংস্থা’র উদ্যোগে দেবীদ্বারে ১৫০ দুস্থপরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে দেবীদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর সাত্তার প্রিন্সিপালের বাড়িতে স্বাস্থ্য বিধি মেনেই ওই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

‘বন্ধু উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক আব্দুল ওয়াদুদ’র সভাপতিত্বে এবং বন্ধু উন্নয়ন সংস্থার সমন্বয়ক মো. সফিকুল ইসলাম’র সঞ্চালনায় উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, আব্দুল হাকিম চেয়ারম্যান, কুমিল্লা ময়নামতি ক্যান্টনম্যান্ট বোর্ড স্কুলের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, রোটারিয়ান মো. বেলায়েত হোসেন, সিনিয়র শিক্ষক মো. রেজাউল প্রমূখ।

বক্তারা বলেন, বন্ধু উন্নয়ন সংস্থা অতিতের ন্যায় ঈদসামগ্রী, শীতবস্ত্র, শিক্ষা সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ, বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও চক্ষু সেবা প্রদান, ঔষধ বিতরণ, দূর্যোগ মোকাবেলা সহ মানবতার সেবায় নানা কর্মসূচীর সাথে চলমান করোনাকালেও তাদের সহযোগীতার হাত অব্যাত আছে।

ইফতার সামগ্রীর মধ্যে জনপ্রতি ছোলা বুট, চিনি, খেসারির ডাল, খেজুর, তৈল, মুড়ি, পেঁয়াজ, ট্যাং সহ প্রায় ৬৫০ টাকার সামগ্রী রয়েছে। দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, চলমান বৈশ^য়িক মহামারী করোনা রোধে সামাজিক সচেতনতার বিকল্প নেই।

সামাজিক দূরত্ব বজায়, মাক্স পড়া, জনসমাগম এড়িয়ে চলা এবং সরকারের নির্দেশনা ও চিকিৎিসকের পরামর্শ মেনে চলতে হবে। তাছাড়া চুরি, ডাকাতি, মাদক, সন্ত্রাস, চাদাবাজীসহ আইনশৃংখলার অবনতি ঘটতে পারে এমন যে কোন অপরাধ সংগঠনের সংবাদ পাওয়া মাত্রই নির্ভয়ে পুলিশকে খবর দেবেন। মনে রাখবেন এখন দেবীদ্বার থানা দালালমুক্ত। সর্বসাধারনের অভিযোগ সরাসরি পুলিশকে জানাবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com