সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নওগাঁর সাপাহারে বিদেশী ফল রক মেলন চাষের উজ্জল সম্ভাবনা

  • আপডেট সময় সোমবার, ১২ এপ্রিল, ২০২১, ৭.৩৬ পিএম
  • ৩৩৯ বার পড়া হয়েছে

 

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর ঠাঁঠা বরেন্দ্র খ্যাত সাপাহার উপজেলার গোয়ালা আটানীপাড়া মাঠে তরুণ উদ্যোক্তা হোসনে মাহফুজ শিবলী সৌদি ও থাইল্যান্ডের বিখ্যাত ফল রক মেলন ‘সাম্মাম’ চাষ করে চমক সৃষ্টি করেছে। উপজেলায় প্রথমবারের মতো ফলটি পরীক্ষামূলক ভাবে চাষ করে তিনি আশাব্যঞ্জক ফলাফল পেয়েছেন । আগামীতে তিনি বাণিজ্যিক ভাবে এই রক মেলন ফল চাষাবাদের পরিকল্পনা নিয়েছেন।

হোসনে মাহফুজ শিবলী জানান,ঢাকা কমার্স কলেজ থেকে তিনি অর্থনীতি বিষয়ে অনার্স সমাপ্ত করেন। পড়াশোনা শেষে দীর্ঘ দিন ধরে তিনি রাজধানী শহরেই ব্যবসা বানিজ্য কর ছিলেন। বরেন্দ্র ভূমি সাপাহার উপজেলায় বেশ কয়েক বছর ধরে আম সহ বিভিন্ন ফল উৎপাদনে কৃষিতে নিরব বিপ্লব শুরু হয়। অল্প সময়ে দেশের মানুষের নিকট আমের বানিজ্যিক রাজধানী হিসেবে সাপাহার উপজেলা পরিচিতি লাভ করে।

প্রতিযোগিতা মুলক ভাবে এখানে ফল বাগান তৈরীর হিড়িক পড়ে যায়। এ সব দেখে তিনি নতুন কিছু করার পরিকল্পনা মাথায় নিয়ে মা মাটির টানে শহর ছেড়ে নিজ এলাকায় ফিরে আসেন। উপজেলার গোয়ালা আটানীপাড়া মাঠে পৈতৃক সূত্রে পাওয়া বেশ কয়েক একর জমিতে ধান চাষ না করে তিনি উন্নত জাতের আম বাগান তৈরী করেন। সেই আম বাগানের মধ্যে ১ একর জমিতে পরীক্ষামুলক ভাবে তিনি সাথী ফসল হিসেবে বিদেশী ফল ও বিদেশী সব্জীর চাষের উদ্যোগ গ্রহণ করেন। তিনি সখের বসে চীন থেকে তার এক বন্ধুর মাধ্যমে হলুদ তরমুজ বীজ ও দেশের চুয়াডাঙ্গা,বগুড়া ও ঢাকা থেকে রক মেলন বা সাম্মাম ফলের চারা সংগ্রহ করেন ও তার জমিতে রোপন করেন।

বর্তমানে তার ওই ১ একর জমিতে থাইল্যান্ডের বিখ্যাত ফল রক মেলন (সৌদী আরবের সাম্মাম ফল) চাইনিজ হলুদ তরমুজ,সাদা ও কালো স্কোয়াস,লাল,সবুজ, হলুদ সহ বিভিন্ন রঙ্গের ক্যাপসিকাম চাষ করা হয়েছে। তবে বাগানে সব্জীর তুলনায় বিদেশী ফল রক মেলন(সাম্মাম) আশাব্যঞ্জক ভাবে উৎপাদন হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই ফল ক্যান্সার রোগ প্রতিরোধে বিশেষ অবদান রাখে,স্বাদ ও গন্ধেও ফলটি অত্যন্ত আকর্ষণীয়। পর্যাপ্ত পরিমাণ বিটা ক্যারোটিন রয়েছে, যা কমলার চেয়ে ২০ ভাগ বেশি। এ ছাড়া প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে এই ফলে। আরও আছে পটাশিয়াম, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ, ম্যালেনিয়াম বিদ্যমান। এ ফল মানব দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। নতুন এই ফল চাষে খরচ অন্য ফলের মতই হয়।

বর্তমান বাজারে তরমুজ বঙ্গির চাইতে কয়েক গুন চাহিদা ও মুল্যে বেশী থাকায় আগামী দিনে এই বিদেশী ফল চাষে আশপাশের কৃষকদের মাঝে বেশ আগ্রহ উদ্যোগ সৃষ্টি হয়েছে। সম্প্রতি শিবলীর ওই রক মেলন (সাম্মাম) বাগানে গিয়ে দেখা গেছে, রোপনকৃত আম গাছের চারার মাঝের সারিতে হালকা মাচার উপর লতানো গাছে ধরে আছে এই খসখসে সাদা সাদা অজস্র রক মেলন ফল। প্রতিটি ফল ১ কেজি থেকে ৩ কেজি পর্যন্ত ওজন হয়েছে। ইতোমধ্যে তার বাগানে রক মেলন ফল পাকতে শুরু করেছে। রমজান মাসের প্রথম সপ্তাহে তিনি এই ফল বাজার জাত করবেন বলেও আশা করছেন।

উপ-সহকারী উদ্ভীদ সংরক্ষন কর্মকর্তা আতাউর রহমান সেলিম বলেন বাঙ্গিজাতীয় এ বিদেশী ফলকে রক মেলন (সাম্মাম) বলা হয় ,সৌদি আরব ও আশপাশের দেশগুলোতে এ ফলের চাষ হলেও আমাদের দেশের বরেন্দ্র এলাকার মাটি ও আবহাওয়া ফলটির চাষাবাদ অনেকটা মানিয়ে নিয়েছে। তাই সাপাহার উপজেলার বরেন্দ্র মাটিতে এই ফল চাষের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। তরুণ উদ্যোক্তা শিবলী তার অভিমত ব্যক্ত করে এ প্রতিবেদক কে জানান যে,বিদেশী এই ফল ও সব্জী চাষে যদি সরকারী ভাবে তাকে সহযোগীতা দেয়া হয় তাহলে তিনি আগামীতে বানিজ্যিক ভাবে রক মেলন চাষবাদ করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানী করতে পারবেন।

তার মতে বরেন্দ্র ভূমির এই মাটিতে বিদেশী ফলটি খুব ভালোভাবে চাষাবাদ করা সম্ভব। এটি বছরে তিন বার চাষ করা যায়। দেশের সকল বাজারে ফলটির ব্যাপক চাহিদা রয়েছে। তিনি আগামী মৌসুমের জন্য পর্যাপ্ত বীজ ও চারা উৎপাদন করবেন। কোন কৃষক বিদেশী এই ফল ও সব্জী চাষে আগ্রহী হলে তিনি তাকে সহায়তা ও পরামর্শ প্রদান করবেন বলেও জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com