সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিপরিষদ কমিটিতে ৩ প্রস্তাব অনুমোদন

  • আপডেট সময় বুধবার, ৩ মার্চ, ২০২১, ১০.১৪ পিএম
  • ৩৭২ বার পড়া হয়েছে

অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিপরিষদ কমিটি আজ জরুরি রাষ্ট্রীয় প্রয়োজনে আন্তর্জাতিক মুক্ত টেন্ডার পদ্ধতির আওতায় ৫.৫০ লাখ মেট্রিক টন চাল আমদানির জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে দরপত্র জমা দেওয়ার সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ১০ দিন করাসহ তিনটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছে।

অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সভাপতিত্বে এই বছর ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত অর্থনীতি বিষয়ক মন্ত্রিপরিষদ সভা কমিটির ৭ম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ভার্চ্যুয়ালি ব্রিফিং করে কামাল বলেন, বন্যা ও অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে গত বছর খাদ্যশস্য উৎপাদন ব্যাহত হওয়ায় সরকার চাল আমদানির এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তিনি বলেন, গত বন্যা ও অতিরিক্ত বৃষ্টি না হলে চাল আমদানির দরকার হতো না।
ব্রিফিংয়ে যোগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. সাহিদা আখতার বলেন, সরকারি ক্রয় বিধিমালা, ২০০৮ অনুযায়ী চাল আমদানির সময়সীমা হ্রাস করার প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে।
সহিদা জানান, বৈঠকে চট্টগ্রামের মিরেরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ‘বেপজা অর্থনৈতিক অঞ্চল’ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) মধ্যে চুক্তি স্বাক্ষরের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রস্তাবিত চুক্তির আওতায় বেজা বেপজাকে জমি সরবরাহ করবে যেখানে এটি বেপজা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে।
তিনি জানান, বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) পতেঙ্গা কনটেইনার টার্মিনালের কাজ শেষ করার পরে পিপিপি মডেলে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল সজ্জিতকরণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণে আন্তর্জাতিক মানের বেসরকারি অপারেটর নিয়োগের অপর একটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com