মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
উত্তরায় পোশাক শ্রমিকদের আন্দোলন শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ১৫০০ জনকে আসামি করে ২ মামলা পিরোজপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের পরিষ্কার পরিছন্নতা অভিযান  পিরোজপুরে  জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার যৌথ উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের খাল পরিষ্কার পরিছন্নতা অভিযান  বিলের কচুরিপানায় কিশোরের লাশ, পিবিআইয়ের তদন্তে বেরিয়ে এলো হত্যার কারণ, গ্রেফতার ২ সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা

দিনাজপুরের ফুলবাড়ীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত প্রায় ২০ জন

  • আপডেট সময় মঙ্গলবার, ২ মার্চ, ২০২১, ১১.৫৩ পিএম
  • ৩৯৪ বার পড়া হয়েছে

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে:  দিনাজপুরের ফুলবাড়ী ও বিরামপুর মহাসড়কের জয়নগর (বাগধারা মোড়ে) একটি মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই প্রায় ২০ জন আহত হয়েছেন এবং এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার সোহেল রানা জানান, আজ বিকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা বি. আর. টি. সি যাত্রীবাহি বাসটি জয়নগর (বাগধারা মোড়ে) এলাকায় আসলে হঠাৎই ডান পার্শ্বের একটি চাকা বাস্ট (বিকল) হয়ে গেলে চলন্ত বাসটির গতি দ্রুত কয়ে যায় ।

পিছনে থাকা টাঙ্গাইল-জ ০৪-০০৫৭ নম্বরের মেইল বাসটি বিকল হয়ে যাওয়া বি.আর.টি.সি বাসটি সজোরে ধাক্কা দিলে এ দূর্ঘটনাটি ঘটে কারণ অল্প সময়ে গাড়িটি সাইড নেয়া সম্ভব হয়নি।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিরামপুর ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা, ফুলবাড়ী থানা পুলিশসহ স্থানীয় মানুষের সাহায্য নিয়ে প্রায় ২০ জন গুরুতর আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com