সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে গেটের সামনে সন্তান প্রসব

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯, ৮.২৪ এএম
  • ৭৪২ বার পড়া হয়েছে

প্রসব বেদনা নিয়ে এক মা সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্টবঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল  হাসপাতালে ভর্তি হয়েছিলেন চিকিৎসা সেবা নিতে। কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার ২০ মিনিটের মাথায় কোন চিকিৎসা না দিয়েই ডাক্তার তাকে ছাড়পত্র হাতে ধরিয়ে অন্য হাসপাতালে যাওয়ার পরামর্শ প্রদান করেন।

ছাড়পত্র নিয়ে দ্বিতীয় তলা থেকে নেমে হাসপাতালের প্রধান ফটকের সামনে সিএনজিতে ওঠার সময় ওই প্রসূতি মা জনসম্মুখেই জন্ম দেন এক নবজাতক। রোববার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সিরাজগঞ্জ সদর উপজেলার রুপসাচর এলাকার মো. আব্দুর রহিমের স্ত্রী মোছা. রহিমা খাতুন (২২) গর্ভকালীন সমস্যা নিয়ে গতকাল রোববার রাত ১০টার দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়ার পর প্রসবের কোন ব্যথা অনুভব না হওয়া ও রক্ত স্বল্পতার অযুহাত দেখিয়ে তাকে ১০টা ২০ মিনিটে ছাড়পত্র দেন কর্তব্যরত চিকিৎসক বনশ্রী সাহা। এ সময় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শও দেন তিনি।

এদিকে কর্তব্যরত চিকিৎসক বনশ্রী সাহা প্রসব বেদনায় ছটফট করতে থাকা প্রসূতি ওই মায়ের চিকিৎসা সেবা না দিয়ে মোবাইলে কথা বলতে ব্যস্ত থাকেন। একপর্যায়ে প্রসূতির স্বামী মো. আব্দুর রহিম গাইনী ও প্রসূতি ওয়ার্ডের দ্বিতীয় তলা থেকে চিকিৎসা না পেয়ে তাকে নিচে নামিয়ে হাসপাতালের প্রধান ফটকে একটি সিএনজিতে উঠানোর সময় জনসম্মুখেই ওই প্রসূতি মা জন্ম দেন এক নবজাতক। তবে সদ্য ভূমিষ্ঠ নবজাতকটি গুরুতর আঘাত পায়। পরে রোগীর স্বজন ও স্থানীয়দের তোপের মুখে প্রসূতি মা ও নবজাতককে শিশু ওয়ার্ড ও প্রসূতি মাকে গাইনী বিভাগে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনার সত্যতা স্বীকার করে গাইনী ও প্রসূতি ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স ফাহমিদা খাতুন ও শিল্পী খাতুন বলেন, প্রসূতি রহিমাকে ডাক্তার বনশ্রী সাহা ছাড়পত্র দেন। এ কারণে আমরা তাকে চলে যেতে বলেছি।

প্রসূতির স্বামী আব্দুর রহিম ক্ষোভ প্রকাশ করে বলেন, তার স্ত্রী যখন প্রসব বেদনায় ছটফট করছিলো তখন তিনি বারবার দায়িত্বরত ডাক্তারকে অনুরোধ করেও সেবা পাননি। অবশেষে খোলা আকাশের নিচে তার স্ত্রীকে সন্তান প্রসব করতে হয়েছে। তিনি এ ঘটনার সঠিক বিচার চেয়েছেন।

বঙ্গমাতা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রমেশ চন্দ্র সাহা বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। তবে চিকিৎসক প্রসূতির অবস্থা একটু জটিল হওয়ায় ছাড়পত্র প্রদান করেছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com