সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ শ্রমআইন সংশোধনের কড়া শর্ত আরোপ করেছে

  • আপডেট সময় সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১, ২.২৩ পিএম
  • ৪৩৫ বার পড়া হয়েছে

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে বাংলাদেশ পুনরায় আরো ১০ বছরের জন্য যদি অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা জিএসপি পেতে চায়, সেক্ষেত্রে নতুন দুটো শর্ত পুরনের কথা জানিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে ইইউ মানবাধিকার পরিস্থিতির ব্যাপক উন্নয়ন এবং শ্রম আইন সংশোধনের কড়া শর্ত আরোপ করেছে বাংলাদেশের ওপরে। আর মানবাধিকার পরিস্থিতির বিষয়টি এবারেই শর্ত হিসেবে প্রথম আরোপ করা হয়েছে।

২০২৩ সালে বিদ্যমান জিএসপি সুবিধা প্রাপ্তির মেয়াদ শেষ হবে। ইইউ অন্তর্ভুক্ত দেশগুলোর বাজারগুলোতে প্রতিবছর বাংলাদেশের মোট পন্য রপ্তানির ৫৭ শতাংশ অর্থাৎ প্রায় ২ হাজার কোটি ডলারের পন্য রপ্তানি হয়ে থাকে। অতিস¤প্রতি ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ রাষ্ট্রদূতও জানিয়ে দিয়েছেন, জিএসপি প্রাপ্তিতে বাংলাদেশকে মানবাধিকার পরিস্থিতির ব্যাপক উন্নয়ন করতে হবে।

এছাড়া শিশুশ্রম বন্ধসহ শ্রম আইনের সংশোধন ও পরিবর্তনের ব্যাপক কাজও করতে হবে। বর্তমানে বিদ্যামান পরিস্থিতির ব্যাপারে ইইউ দফায় দফায় মূল্যায়ন করছে। এ সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে গবেষণা সংস্থা সিপিডি’র সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, ইউরোপীয় ইউনিয়ন বিদ্যমান শ্রম আইন এবং মানবাধিকার পরিস্থিতিতে সন্তুষ্ট নয়।
কর্মকর্তারা বলছেন, শর্ত পূরণে কাজ করছে এবং ইতোমধ্যে এ ব্যাপারে একটি রোডম্যাপও করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com