সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরের রায়পুরে দুর্বৃত্তরা ৩ মাস ধরে বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে !

  • আপডেট সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯, ৭.৫৬ পিএম
  • ৭৯৭ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের ৬ নং ওয়ার্ডের সেলিম মিয়ার বাড়ির যাতায়াতের রাস্তা দীর্ঘ তিনমাস ধরে দখল করে রেখেছে একই এলাকার খাগো বাড়ির মৃত দীন মোহাম্মদের ছেলে আব্দুল মোতালেব।
জানা গেছে মোহাম্মদ সেলিমের বাবা মৃত সরাফত আলী ও আব্দুল মোতালেবের দাদা একই জমার জমি আলাদা দলিলে খরিদ করেন আজ থেকে ৫০ বছর পূর্বে। তারা আজ কেউই জীবিত নেই। যার সাবেক খতিয়ান নাম্বার ৪৩১, দাগ নাম্বার ১৪৯৩। হাল খতিয়ান নাম্বার ১৬২০, দাগ নাম্বার ৩৫১৭, মোট জমি ২৩ শতক রেকর্ড আছে।
আব্দুল মোতালেব ওয়ারিশ সূত্রে প্রাপ্ত অংশ বিক্রি করে শরাফত আলীর অংশটুকু জোরপূর্বক দখলের চেষ্টা করে দীর্ঘদিন ধরে। এই নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ হয়। সেলিম মিয়ার বাড়ির যাতায়াতের রাস্তা ব্যবহার করেন একই এলাকার মোঃ আবুল কালাম মোহাম্মদ ইসমাইল বকুল পাটোয়ারী সোহেল পাটোয়ারী শিউলি আক্তার রুবেল পাটোয়ারী সুমন পাটোয়ারী রহিমা বেগম ও নার্গিস আক্তার সহ তাদের পরিবারে থাকা ৫০ জন সদস্য সদস্য। এছাড়াও এই বাড়ির রাস্তায় ব্যবহার করেন বিভিন্ন স্কুল মাদ্রাসা ও বাজার গামে বহু নারী পুরুষ।
দীর্ঘ ৪০ বছর যাবৎ চলাচলের রাস্তা সম্পূর্ণ বেআইনিভাবে আব্দুল মোতালেব আউলি বেড়া দিয়ে জোরপূর্বক দখল করে নেয় বলে সেলিম মিয়া জানান।
দীর্ঘ তিনমাস ধরে আউলি বেড়া দিয়ে জমি অবৈধভাবে দখলে নেয়ার বিষয়ে  বক্তব্য নেয়ার জন্য আবদুল মোতালেবকে বারবার কল করেও মুঠো ফোনে পাওয়া যায়নি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট কিসমত বলেন -দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে ঘর তোলা, আউলিয়া বেড়া দেয়া এটা অন্যায়। কেন মোতালেব তা করছে তা আমার বোধগম্য নয়। এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন- জায়গা জমি নিয়ে যদি তর্ক-বিতর্ক থেকে থাকে তাহলে কাগজপত্র নিয়ে বসলেই ক্লিয়ার হয়ে যাবে।তবে রাস্তা বন্ধ করাটা অন্যায় হয়েছে। আমার পরিষদের মেম্বার হোসেন মাহাজন ঘটনাস্থল পরিদর্শন করেছে। সে আমাকে এখনো কোনো রিপোর্ট দেয়নি। দিলে আমি বিষয়টি আরও ক্লিয়ার হতে পারব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com