সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কুড়িগ্রাম জেলায় মাঝারি ধরণের শৈত্য প্রবাহ অব্যাহত

  • আপডেট সময় রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০, ১.০৭ পিএম
  • ৩৭৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম জেলায় মাঝারি ধরণের শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে। রোববার ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষনাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানিয়েছেন, এ অবস্থা আরো ২-৩ দিন অব্যাহত থাকতে পারে।


এদিকে কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় ঠান্ডা বেশী অনুভূত হচ্ছে। দুর্ভোগে পড়েছে শহরের বস্তি, চরাঞ্চল ও নদ-নদী তীরবর্তী এলাকায় হত দরিদ্র মানুষ। অনেকেই খড়কুটো জ্বালিয়ে আগুনের উত্তাপ নেয়ার চেষ্টা করছে। শিশু ও বয়স্কদের অবস্থা কাহিল হয়ে পড়েছে। বাড়ছে রোগব্যাধিও। শ্রমজীবীদের অনেকেই যেতে পারছেননা কাজে। অতিকষ্টে কাজে বের হলেও রোজগার গেছে কমে।
কুড়িগ্রামের ছয়ানি বস্তির বাসিন্দা রীতা রানী ও টুলো রানী জানান, দু’দিন ধরে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় শিশুদের নিয়ে অতিকষ্টে দিন পার করছেন তারা। ইতোমধ্যে বস্তির ঘরে ঘরে দেখা দিয়েছে শীতজনিত রোগ ব্যাধির প্রকোপ। কুড়িগ্রাম স্টেশন এলাকায় রেল লাইনের পাশে আশ্রিত মোজান্মেল হক, নুর বক্ত আলী ও গোলেনুর বেগম বলেন, উচ্ছেদের পর তারা প্রচন্ড ঠান্ডায় পলিথিন টাঙিয়ে আশ্রয় নিয়ে আছেন। কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় কাবু হয়ে পড়েছেন তারা।
কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার জানান, জেলায় ৩৫ হাজার কম্বল ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। প্রতি উপজেলায় বরাদ্দকৃত ৬ লাখ টাকা দিয়ে শীতবস্ত্র কিনে বিতরণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com