সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশ থেকে প্রতিবছর ১ হাজার কোটি ডলার বিদেশে পাচার হচ্ছে

  • আপডেট সময় সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০, ১.২২ পিএম
  • ৩৭১ বার পড়া হয়েছে

বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশীয় গবেষণা সংস্থার তথ্য মোতাবেক দেশ থেকে বর্তমানে প্রতিবছর গড়ে ১ হাজার কোটি ডলার অর্থ বিদেশে অবৈধভাবে পাচার হয়ে যাচ্ছে। আর এ নিয়ে সবাই উদ্বিগ্ন।

জাতিসংঘের সংস্থা আঙ্কটাড, ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি বা জিএফআই এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি-সহ অনেক গবেষণা সংস্থা তথ্য দিয়েছে যে, গত ১৫ বছরে বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে কমপক্ষে ১২ হাজার কোটি ডলার পাচার হয়ে গেছে।

গবেষণা প্রতিষ্ঠান জিএফআই বলছে, ২০১৫ সালেই বিশ্বব্যাপী অবৈধ অর্থপাচারের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ৩০ নম্বরে। গবেষণা সংস্থাগুলো বলছে, গেল কিছুদিনে প্রতিবছরই পাচারকৃত অর্থের পরিমাণ ২৮ শতাংশ হারে বাড়ছে। অর্থপাচারের এই বিশাল পরিমাণ দেশের অর্থনীতি এবং উন্নয়নের ওপর প্রতিবন্ধকতা হিসেবে দাঁড়িয়ে আছে।

অতি-সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সংবাদ মাধ্যমকে বলেছেন, কানাডায় অর্থপাচারের ২৮টি ঘটনার তথ্য সরকার পেয়েছে। আর এতে দেখা যাচ্ছে, সরকার চাকুরিজীবিরাও রয়েছেন ওই তালিকায়।

অর্থপাচারের এই ঊর্ধ্বগতি সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের তদারকি ইউনিটসহ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোও অবহিত। কিছু কিছু ব্যবস্থাও মাঝে-মধ্যে নেয়া হচ্ছে। গবেষণা সংস্থাগুলো বলছে, শুধু কানাডাই নয়- মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়াসহ প্রধানত ১০টি দেশে অর্থপাচার হচ্ছে। পাচারের দেশ হিসেবে সুইজারল্যান্ডে অর্থপাচার গেলো কিছুদিনে সামান্য কমেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com