সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

“রিফাত হত্যা মামলার চার্জ গঠনের শুনানির আদেশ আগামী ১ জানুয়ারি”

  • আপডেট সময় শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯, ৫.৫৮ পিএম
  • ৮০৮ বার পড়া হয়েছে

মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃ বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বির“দ্ধে চার্জ গঠনের আদেশের দিন ধার্য করা হয়েছে আগামী ১ জানুয়ারি। আজ বৃহস্পতিবার চার্জ গঠনের শুনানি শেষে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান এ আদেশ দেন।
এদিকে চার্জ গঠনের শুনানির দিন ধার্য থাকায় বৃহস্পতিবার সকালে বরগুনা কারাগারে থাকা আট আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এছাড়াও আদালতে হাজির হন নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি।
এ বিষয়ে রিফাত হত্যা মামলার বাদী পক্ষের মনোনীত আইনজীবী এম মজিবুল হক কিসলু বলেন, আজ ( ২৮ নভেম্বর, বৃহস্পতিবার) জেলা ও দায়রা জজ আদালতে রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বির“দ্ধে চার্জ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। এসময় প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে পাঁচ নম্বর পলাতক আসামি মুসা ব্যতীত অন্য সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।
পরে শুনানিতে বাদি এবং আসামি পক্ষের আইনজীবীরা তাদের যুক্তি আদালতে উপস্থাপন করেছেন। এরপর আদালত অধিকতর শুনানি ও চার্জ গঠনের আদাশের জন্য আগামি ১ জানুয়ারি ২০২০ এ মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।
তিনি আরো বলেন, আদালতে উপস্থিত থাকা আট আসামির মধ্যে এ মামলার প্রাপ্তবয়স্ক তিন নম্বর আসামি মোহাইমিনুল ইসলাম সিফাত এবং নয় নম্বর আসামি মোঃ সাগর জামিনের আবেদন করেন। পরে আদালতে তাদের জামিন নামঞ্জুর করেন।
এর আগে গত ৬ নভেম্বর রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক আসামিদের অভিযোগপত্র চার্জ গঠনসহ বিচারের জন্য প্রস্তুত করে জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
গত ২৬ জুন বরগুনা সরকারী কলেজের সামনে রিফাত হত্যাকান্ড সংগঠিত হয়। এরপর গত ১ সেপ্টেম্বর বিকেলে ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক; এ দু ভাগে বিভক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জন।
এ মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনো পলাতক রয়েছেন। এছাড়া নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি উচ্চ আদালতের নির্দেশে জামিনে রয়েছেন। আর অন্য সব আসামি কারাগারে রয়েছেন।
রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক আসামিরা হলেন, রাকিবুল হাসান রিফাত ফরাজি (২৩), আল কাইউম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মোঃ হাসান (১৯), মোঃ মুসা (২২), আয়েশা সিদ্দিকা মিন্নি (১৯), রাফিউল ইসলাম রাব্বি (২০), মোঃ সাগর (১৯), কামর“ল ইসলাম সাইমুন (২১)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com