সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিএনপিকে ধ্বংস করার জন্য র‌্যাব পুলিশ বা আওয়ামী লীগের প্রয়োজন নেই: সেতু মন্ত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯, ৮.০৮ পিএম
  • ৮১৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে ধ্বংস করার জন্য র‌্যাব পুলিশ বা আওয়ামী লীগের প্রয়োজন নেই, এজন্য আত্মবিনাশী বিএনপিই যথেষ্ট।
তিনি বলেন, যে বিএনপি আইন-কানুন মানে না, তাদের নেতিবাচক রাজনীতিই তাদের ধ্বংস ডেকে এনেছে।
জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠে আয়োজিত জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ সদর উদ্দিন খানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, আব্দুর রহমান, জনপ্রশান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, সদস্য এস এম কামাল, কল্পনা জামান, শেখ সারজান নাসের তন্ময় এমপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী। অনুষ্ঠানে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের এমপি ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ উপস্থিত ছিলেন।
র‌্যাব পুলিশ দিয়ে নির্যাতন-নিপিড়ন করে সরকার বিএনপিকে ধ্বংস করতে চায়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, ‘র‌্যাব, পুলিশ দিয়ে আমরা রাজনীতি করি না। আমাদের ক্ষমতার উৎস্য বাংলাদেশের জনগণ। রাজনীতিতে আন্দোলনে জনগণের সাড়া না পেয়ে এখন তারা চক্রান্তের পথ বেছে নিয়েছে, সহিংসতার পথ বেছে নিয়েছে।’
তিনি বলেন, তারা দুদিন আগে আদালত আঙ্গিনাকে কলুষিত করেছে, পুলিশের উপর হামলা চালিয়েছে, ভাংচুর করেছে। তারা খালেদা জিয়ার মামলাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের কর্ম দিয়ে জনগণের আস্থাহীনতার দিকে নিয়ে যাচ্ছে। নিজেরাই নিজেদের সংকুচিত করছে।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্ধোধন হয়। পরে লালন সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে মুল অনুষ্ঠানের সূচনা ঘটে।
সম্মেলন উপলক্ষে সকাল থেকে দলে দলে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও উপজেলা থেকে আওয়ামী লীগের খন্ড খন্ড মিছিল আসতে থাকে সমাবেশ স্থলে। সম্মেলন উপলক্ষে নানা সাজে সেজেছিল কুষ্টিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com