সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মাসের প্রথম রবিবার বিনামূল্যে দর্শনার্থীদের প্রবেশের জন্য চিড়িয়াখানা উন্মুক্ত থাকবে

  • আপডেট সময় শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০, ২.২১ পিএম
  • ৪৫৯ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ১ নভেম্বর থেকে আগামী মার্চ পর্যন্ত প্রতি মাসের প্রথম রবিবার বিনামূল্যে দর্শনার্থীদের প্রবেশের জন্য জাতীয় চিড়িয়াখানা উন্মুক্ত থাকবে।
চিড়িয়াখানা খোলার পূর্বনির্ধারিত শর্তসাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এক্ষেত্রে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশনায় মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।
উল্লেখ্য করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২০ মার্চ থেকে জাতীয় চিড়িয়াখানা বন্ধ থাকার পর সম্প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলাসহ বেশকিছু শর্তসাপেক্ষে আগামী ১ নভেম্বর থেকে প্রাণিসম্পদ অধিদপ্তরকে চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার নির্দেশনা দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com