সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিনা টিকেটে ট্রেনে ১৪৬ জন যাত্রীকে জরিমানা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯, ৭.০০ পিএম
  • ৭৭১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ৫টি ট্রেনের ১৪৬ জন বিনা টিকেটের যাত্রীকে জরিমানা করা হয়েছে। দোহাজারিতে ট্রেনের ইঞ্জিন থেকে ডিজেল তেল পাচারের সময় ৪ ড্রাম ডিজেল তেল উদ্ধার করা হয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) মো. আনসার আলী আজ জানান, বুধবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ৫টি ট্রেনে যাত্রীদের টিকিট চেক করা হয়। এসময় বিনা টিকিটের ১৪৬ জন যাত্রীর কাছ থেকে ভাড়া বাবদ ৪৩ হাজার ৭৪৫ টাকা এবং জরিমানা বাবদ ৪০ হাজার ৫৭৫ টাকা আদায় করা হয়। তিনি জানান, মহানগর গোধূলীতে ৬৬ জন যাত্রী বিনা টিকিটে ভ্রমণ করায় ভাড়া বাবদ ১০ হাজার ৫০ টাকা ও জরিমানা করা হয় ৭ হাজার ২৬০ টাকা। একইভাবে সোনার বাংলা এক্সপ্রেসে ২৯ জন যাত্রীর কাছ থেকে ভাড়া ১১ হাজার ২৭০ টাকা ও জরিমানা ১১ হাজার ২৭০ টাকা আদায় করা হয়।
এছাড়া ৭০২ নম্বর ট্রেনের ৫১ জন যাত্রী থেকে ভাড়া বাবদ ১৯ হাজার ২৫৫ টাকা ও জরিমানা আদায় করা হয় ১৯ হাজার ২৫৫ টাকা, ৭২০ নম্বর ট্রেন থেকে ভাড়া বাবদ ২ হাজার ৭০ টাকা ও জরিমানা ৮১০ টাকা, ৭২১ নম্বর ট্রেন থেকে ১ হাজার ১০০ টাকা ভাড়া ও ১ হাজার ৯৮০ টাকা জরিমানা আদায় করা হয়।
চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুল আলম আকন্দ জানান, বুধবার গভীররাতে ইঞ্জিন থেকে ডিজেল তেল পাচার হচ্ছে এমন খবরের ভিত্তিতে চট্টগ্রাম-দোহাজারী রেললাইনের কাঞ্চননগরের মুরাদাবাদ এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তেল পাচারকারীরা পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় চার ড্রাম ডিজেল তেল উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com