সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সড়ক পরিবহন আইনের প্রচারণায় ট্রাফিক উত্তর বিভাগ

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯, ৯.৩৬ পিএম
  • ৭২৮ বার পড়া হয়েছে

সড়ক পরিবহন আইন ২০১৮ সম্পর্কে চালক, হেলপার ও জনসাধারণকে সচেতন করতে প্রচারণা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)।  ১৯ নভেম্বর ২০১৯ মহাখালী বাস টার্মিনালে বাস শ্রমিক, চালক-হেলপার এবং কাকলী ক্রসিং এ পথচারীদের সড়ক পরিবহন আইন ২০১৮ বিষয়ে অবহিত করেন ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায় পিপিএম(বার)।

 

একই সাথে এয়ারপোর্ট, উত্তরা, বাড্ডা, গুলশান, মহাখালী ও শিল্পাঞ্চল ট্রাফিক জোনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক পরিবহন আইন ২০১৮ বিষয়ে সিটি-বাস চালক, হেলপার ও পথচারীদের নিয়ে সচেতনতা কর্মসূচির আয়োজন করে ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগ।

উক্ত সচেতনতা কর্মসূচিতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গুলশান) সহ বিভিন্ন ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনারগণ এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট কর্মকর্তাগণ চালক ও হেলপারদের নির্ধারিত বাস স্টপেজে বাস থামানো, চলন্ত অবস্থায় বাসের দরজা বন্ধ রাখা, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ী না চালানো, গাড়ী চালনার আগে গাড়ীর অন্যান্য কাগজপত্র সঠিক আছে কিনা তা দেখে নেয়া, মহাসড়কে দ্রুতগতিতে গাড়ী না চালানো ও পথচারীদের রাস্তা পারাপারে (ফুটওভারব্রিজ, জেব্রা ক্রসিং ব্যবহার) ইত্যাদি বিষয় মেনে চলার জন্য চালক, হেলপার ও পথচারীদের আহ্বান জানান এবং সড়ক পরিবহন আইন ২০১৮ প্রতি সকলকে শ্রদ্ধাশীল হওয়ার অনুরোধ জানান।

 

এ সময়ে সড়ক পরিবহন আইন-২০১৮ আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে সিটি-বাস চালক, হেলপার, যাত্রী ও পথচারীদের মাঝে ট্রাফিক উত্তর বিভাগ কর্তৃক প্রকাশিত লিফলেট বিতরণ করা হয়।

একই সাথে ট্রাফিক উত্তর বিভাগের প্রতিটি জোনের গুরুত্বপূর্ণ ইন্টারসেকশন সমূহে সচেতনতা মূলক মাইর্কিং এর মাধ্যমে জনগণকে সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে অবগত করা হয়।

পশ্চিমবঙ্গের বসিরহাটের সাংসদ ও টালিউড নায়িকা নুসরাত জাহান আপাতত সুস্থ। গতকাল সোমবার সন্ধ্যায় বাইপাসের একটি নার্সিংহোম থেকে ছাড়া পান তিনি। এ সময় পরিজনদের সঙ্গে বাড়ি ফিরেছেন।

পরিবারের পক্ষ থেকে বলা হয়, প্রচণ্ড শ্বাসকষ্ট হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, রাতভর চিকিৎসায় ঠিকঠাক সাড়া দিয়েছিলেন তৃণমূল সাংসদ। সোমবার তার অবস্থা যথেষ্ট স্থিতিশীল হয়ে যায়।

মূলত রোববার  ছিল নুসরাতের স্বামী নিখিল জৈনের জন্মদিন। সন্ধ্যায় দিকে বাড়িতে আয়োজন করা হয়েছিল পার্টির। তাতে ঘনিষ্ঠ পরিজনদের অংশ নেয়ার কথা ছিল। ওই পার্টিতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন নুসরাত। সঙ্গে সঙ্গেই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com