সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে

টিআইবির প্রতিবেদন সঠিক ও নির্ভরযোগ্য তথ্যভিত্তিক নয় : সেতুমন্ত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০, ৫.০৮ পিএম
  • ৪৬৯ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জাতীয় সংসদ সম্পর্কে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সাম্প্রতিক প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন।
তিনি বলেন, ‘বিরোধী দলগুলোর সদস্য সংখ্যা কম হলেও তাদের পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে, তারা সব কার্যক্রমে অংশ নিচ্ছেন। জনগণের ভোট নিয়ে তারা যদি আসন সংখ্যা বাড়াতে না পারে তার দায় তো সংসদের নয়।
ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার রাজধানীর সেতু ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারিত অংশের অনুষ্ঠানিক উদ্বোধন শেষে এক প্রশ্নের জবাবে একথা বলেন।
‘সংসদে একচ্ছত্র ক্ষমতার চর্চা জোরদার হয়েছে’ টিআইবি’র দেওয়া এমন প্রতিবেদনের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘টিআইবি’র দেওয়া প্রতিবেদনে বক্তব্য সঠিক ও নির্ভরযোগ্য তথ্যভিত্তিক নয়।
তিনি বলেন, ‘প্রতিবেদনে সংসদ সদস্যদের মধ্যে ব্যবসায়ীদের সংখ্যা বেশি বলা হয়েছে। রাজনীতিবিদরা নির্বাচন করবেন, সংসদ সদস্য হবেন। কাজেই তারা ব্যবসাসহ কিছু না কিছু করবেন। কারণ তাকে পরিবার চালাতে হবে। কেউ সরকারি চাকরি করে তো রাজনীতি করতে পারবেন না। তাহলে কি তারা চাঁদাবাজি করে রাজনীতি করবেন?’
ওবায়দুল কাদের বলেন, ‘এমপিদের মধ্যে কেউ আইনজীবী, চিকিৎসক আবার কেউ ব্যবসার সঙ্গে জড়িত। জনগণের আস্থা ও সমর্থন নিয়ে তারা সংসদে এসেছেন এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অংশ নিচ্ছেন, তা তো অপরাধ নয়।
উপ-নির্বাচনে বিএনপি প্রার্থীদের ভয়-ভীতি দেখানো হচ্ছে বিএনপি নেতাদের এ ধরণের অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এটা বিএনপি নেতাদের চিরাচরিত অভিযোগ।
উপ-নির্বাচনে বিএনপির শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণাকে স্বাগত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তারা শেষ পর্যন্ত মাঠে থাকবে কি না তা জনগণ বিশ্বাস করতে পারছে না। তবে তাদের এ ঘোষণাকে স্বাগত জানাই। বিএনপি শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকুক তা আমরাও চাই। জনগণ যে রায় দেবে তা আমরা মেনে নেব বলে বিএনপিকে আশ্বস্ত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
প্রকল্পের ব্যয় কমানো এবং দ্রুত কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, অপ্রয়োজনীয় প্রকল্প না নিয়ে এবং নির্মাণ ব্যয় কমিয়ে কাজের গুণগত মান বৃদ্ধি করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
সেতু ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারিত অংশের উদ্বোধনী অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব মো. বেলায়েত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com