সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে অবস্থানরত সৌদি প্রবাসীদের শৃংখলা বজায় রাখার আহ্বান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১২.২০ পিএম
  • ৯০৯ বার পড়া হয়েছে

বাংলাদেশে অবস্থানরত সৌদি প্রবাসী বাংলাদেশিদের শৃংখলা বজায় রাখতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আহ্বান জানানো হয়েছে।
বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘ দিন বন্ধ থাকার পর সরকারের আন্তরিক প্রচেষ্টায় প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরবে পুনরায় যাওয়ার সুযোগ পেয়েছেন। বাংলাদেশে অবস্থানরত সৌদি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যাদের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে তাদের ভিসা ঢাকাস্থ সৌদি দূতাবাসের মাধ্যমে প্রদান করতে সৌদি কর্তৃপক্ষ সম্মত হয়েছে। রোববার থেকে সৌদি দূতাবাস খুলবে।
এছাড়া ইকামার মেয়াদ চলতি আরবি মাসের শেষ দিন পর্যন্ত বৈধ থাকবে। সৌদি আরব গমনের জন্য সৌদি এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমান টিকেট ইস্যু করবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,এমতাবস্থায়,সৌদি দূতাবাসের ভিসা প্রার্থীগণ এবং সৌদি এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমানে টিকেট করতে ইচ্ছুক ব্যক্তিগণকে বিশৃঙ্খলা না করে নিয়মতান্ত্রিকভাবে এসব কাজ সম্পন্ন করার অনুরোধ করা যাচ্ছে।
ভিসা সংগ্রহের সময় ঢাকাস্থ সৌদি দূতাবাসে অথবা টিকেট সংগ্রহের সময় সৌদি এয়ারলাইন্স বা বাংলাদেশ বিমানের সম্মুখে কোন ধরনের বিশৃঙ্খলা না করার অনুরোধ জানানো হয়। কোন ধরনের হট্টগোল না করে শৃঙ্খলাবদ্ধ হয়ে টিকেট ক্রয় ও ভিসার আবেদন জমা দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া মন্ত্রণালয় থেকে বাংলাদেশে অবস্থানরত সৌদি প্রবাসী বাংলাদেশিদের তৃতীয়পক্ষের প্ররোচনায় কোন ধরনের বিশৃঙ্খলা না করার আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com