সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সুচারুরূপে বাস্তবায়নের জন্য এক সপ্তাহ পিছিয়েছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১০.৫০ এএম
  • ৪৩৪ বার পড়া হয়েছে

জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সুচারুরূপে বাস্তবায়নের জন্য এক সপ্তাহের জন্য পেছানো হয়েছে।

জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন জন্য আগের ঘোষিত ২৬ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবরের পরিবর্তে আগামী ৪-১৭ অক্টোবর সময়ে উদযাপন করা হবে বলে জানিয়েছে জাতীয় পুষ্টিসেবা।

একই বিজ্ঞপ্তিতে তারা জানায়, অ্যাডভোকেসি সভা, স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ, সাংবাদিক অরিয়েন্টেশন, প্রচার-প্রচারণা, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রন্তিক পর্যায়ে পাঠানো ও প্রাপ্তি নিশ্চিতকরণ এবং ক্যাম্পেইন সংক্রান্ত অন্যান্য কার্যাবলী যথাযথভাবে সম্পন্ন করার জন্য আগের ঘোষিত তারিখ পরিবর্তন করা হয়েছে।

বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি মেনে এ সেবা ও কার্যক্রম পালন করা হবে বলে জানায় প্রতিষ্ঠানটি।

এ জন্য স্বাস্থ্যকর্মী ও নির্বাচিত স্বেচ্ছাসেবকদের নিয়মিত কোভিড-১৯ পরীক্ষা করা এবং কোনো স্বাস্থ্যকর্মী বা স্বেচ্ছাসেবক জ্বর/সর্দি/কাশিতে আক্রান্ত হলে তার পরিবর্তে অন্যকে দায়িত্ব দিতে হবে।

ক্যাম্পেইন চলাকালীন সময়ে ইপিআই কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে (মুখে মাস্ক পড়া, সাবান ও পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে ভালোভাবে বার বার দুই হাত ধৌত করা/ হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বার বার হাত পরিষ্কার করা) শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াতে হবে।

নির্ধারিত ইপিআই সিডিউল অনুযায়ী, সাধারণত প্রত্যেক ওয়ার্ডের (পুরাতন) ৮টি সাব-ব্লকে সপ্তাহে দুইদিন ইপিআই কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। ওই দুইদিন ছাড়া বাকি চারদিন নির্ধারিত ইপিআই কেন্দ্রে পর্যায়ক্রমে স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী ও স্বেচ্ছাসেবীদের শিশুদের ভিটামিন-এ ক্যাপুসল খাওয়ানো হবে। এছাড়া কমিউনিটি ক্লিনিক ও অন্যান্য সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

উপজেলার ক্ষেত্রে স্থানীয়ভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বাস্থ্য পরিদর্শক এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পরিবার কল্যাণ পরিদর্শকের সাথে সমন্বয় করে সপ্তাহে চারদিন নির্ধারিত ইপিআই কেন্দ্রে/পরিবার কল্যাণ কেন্দ্রে রুটিন দায়িত্ব হিসাবে পর্যায়ক্রমে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল  খাওয়ানোর জন্য পরিকল্পনা করতে হবে।

সিটি করপোরেশন/পৌরসভার ক্ষেত্রে স্বাস্থ্য কর্মকর্তা মেয়রের পরামর্শে স্বাস্থ্য সেক্টরে কর্মরত মেডিকেল কর্মকর্তাদের সাথে সমন্বয় করে সপ্তাহে চারদিন নির্ধারিত ইপিআই কেন্দ্রে রুটিন দায়িত্ব হিসাবে পর্যায়ক্রমে শিশুদের স্ব স্ব পৌরসভায় ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর পরকিল্পনা করবেন।

কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধের স্বার্থে কেন্দ্রসমূহে সামাজিক নিরাপত্তা বিষয়ক সতর্কতা (ভিড় নিয়ন্ত্রণ ও কমপক্ষে ৩ ফুট শারিরীক দূরত্ব নিশ্চিত করা) মেনে চলার কথা বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com