সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সরকারি চাকরিতে প্রবেশে বয়সের ক্ষেত্রে ছাড় দেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার

  • আপডেট সময় বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১১.৩৭ এএম
  • ৬১৯ বার পড়া হয়েছে

কোভিড-১৯ পরিস্থিতির কারণে সরকারি চাকরিতে প্রবেশে বয়সের ক্ষেত্রে ছাড় দেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ইউএনবিকে জানান, করোনার কারণে সরকারি চাকরিতে যাদের বয়স শেষ হয়ে গেছে তাদের ক্ষেত্রে ছাড় দেয়ার জন্য একটি সামারি প্রধানমন্ত্রীর কাছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে।

কতদিন বয়স বাড়ানোর প্রস্তাব গেছে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ‘গত ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে তারা পরবর্তী পাঁচ মাস সরকারি চাকরির আবেদন করতে পারবেন। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী অনুমোদন দেয়ার পর সিদ্ধান্ত চূড়ান্ত হবে।’

মন্ত্রণালয় থেকে জানা যায়, করোনার কারণে বন্ধের মধ্যে মন্ত্রণালয়, বিভাগ কিংবা সংস্থা চাকরির জন্য বিজ্ঞপ্তি দিতে পারেনি। অনেকের চাকরির বয়স এই সময়ের মধ্যে চলে গেছে। সেক্ষেত্রে তারা পাঁচ মাসের বয়সের একটা ছাড় পেতে পারেন। সে হিসেবে আগস্ট পর্যন্ত বিজ্ঞপ্তিগুলোতে আবেদন করতে পারবেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com