সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পেঁয়াজ এখনো নিয়ন্ত্রণহীন চালের দামও ঊর্ধ্বগতি

  • আপডেট সময় রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯, ২.৫৪ পিএম
  • ৫২৪ বার পড়া হয়েছে

পেঁয়াজ এখনো নিয়ন্ত্রণহীন। শনিবার ঢাকায় এক কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ২৩০ টাকা থেকে ২৬০ টাকায়। গ্রামে-গঞ্জে ৩০০ টাকায় উঠেছে। কোথাও কোথাও পেঁয়াজের দেখা পাচ্ছেন না ক্রেতারা। অথচ এক সপ্তাহ আগে ১১০ থেকে ১১৫ টাকায় বিক্রি হতো দেশে পেঁয়াজের চাহিদা রয়েছে ২৪ লাখ টন। সেখানে উৎপাদন হয় ২৩ লাখ টন। নষ্ট হয় ৮ থেকে ১০ লাখ টন। ঘাটতি মোকাবেলায় ভারতসহ বেশ কয়েকটি দেশ থেকে ১১ লাখ টন আমদানি করা হয়।

এবার ভারত নিজেই সংকটে। গত ২৯শে সেপ্টেম্বর হঠাৎ করেই ভারত পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দেয়। এরপর থেকে পেঁয়াজের দাম লাগামহীন হয়ে পড়ে। সরকারিভাবে পেঁয়াজ আমদানির চেষ্টা ব্যর্থ হওয়ার পর এক শ্রেণীর ব্যবসায়ী সুযোগ নিয়ে দাম বাড়িয়ে দেয়। বৈশ্বিক ভাবেই পেঁয়াজের বাজার অনেকটা ঊর্ধ্বমুখী। গত এক বছরে বিশ্ববাজারে পণ্যটির দাম বেড়েছে গড়ে সাড়ে ১১ শতাংশ। এই যখন অবস্থা তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুঃশ্চিন্তার কিছু নেই। মিসর থেকে ঢাকাগামী কার্গো বিমানে পেঁয়াজ উঠে গেছে।

সাধারণ মানুষ পেঁয়াজ নিয়ে বিক্ষুব্ধ। অতি দামি পেঁয়াজ এখন বিয়ে-শাদীর অনুষ্ঠানেও উপহার হিসেবে স্বীকৃতি পেয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর হাট-বাজার ঘুরে যে চিত্র পাওয়া গেল তাতে বিদেশ থেকে পেঁয়াজ আসার ঘোষণায় কোন প্রভাব নেই। ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে। তাৎক্ষণিক কোন ফল আসেনি। বরং কোন কোন ক্ষেত্রে পেঁয়াজ উধাও হয়ে গেছে। কাওরান বাজারে একজন ক্রেতা বললেন, পেঁয়াজের অস্বাভাবিক দামে সব হিসেব-নিকেষ পাল্টে গেছে।

ওদিকে, চালের দামেও ঊর্ধ্বগতি। গত এক সপ্তাহে চালের দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ৬ টাকা। চাল ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম। তাই দাম বাড়ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com