সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সাংবাদিক নোমানীকে গ্রেফতারের প্রতিবাদে এসএসপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

  • আপডেট সময় সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১২.৪৩ এএম
  • ৪৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সম্মিলিত সাংবাদিক পরিষদ-এসএসপির কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল এসএসপির আহবায়ক এবং দৈনিক শাহনামার বার্তা সম্পাদক মামুনুর রশীদ নোমানীকে আটক ও ‘ষড়যন্ত্রমূলক মামলা’ দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সম্মিলিত সাংবাদিক পরিষদ-এসএসপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। এসএসপির কেন্দ্রীয় সভাপতি এসএম সামছুল আলম নিক্সন ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল এবং সাংগঠনিক সম্পাদক হাসান আলম সুমন এর পৃথক পৃথক বিবৃতিতে তারা জানান, অনতিবিলম্বে সাংবাদিক নোমানীকে মুক্তি না দিলে, সারাদেশের সাংবাদিক সমাজ রাস্তায় নামতে বাধ্য হবে। পাশাপাশি এঘটনায় ষড়ন্ত্রকারীদের গ্রেফতারের দাবী জানান তারা। এঘটনায় তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, এসএসপির কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সিএনএন বাংলার উপদেষ্টা কলিম এম জায়েদী, সহ-সভাপতি ও চ্যানেল আই এর ষ্টাফ রিপোর্টার শাহ আলম শাহী, ওকে নিউজের সম্পাদক ওবাইদুল কবির, আলোকিত সময় পত্রিকার সম্পাদক মোঃ রোমান চৌধুরী, সমাচার দর্পন পত্রিকার সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি ফারুক হোসেন, বিল্পবী জনতার নির্বাহী সম্পাদক গোলাম ফারুক ফারুক মজনু, দৈনিক দিনপ্রতিদিন পত্রিকার সম্পাদক সাদ্দাম হোসেন, জাগরণী টিভির চিফ রির্পোটার আমেনা ইসলাম, কলকতার টিভির প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া, শেয়ারবীজ পত্রিকার ষ্টাফ রিপোর্টার রাবেয়া আক্তার, দৈনিক সরেজমিন পত্রিকার ষ্টাফ রির্পোটার মমতাজ করিম, আনন্দ বাজার পত্রিকার প্রতিনিধি রিয়া ইসলাম রিতা, দৈনিক ভোরের সময়ের ষ্টাফ রিপোর্টার আরকে রিপন, এসিয়ান বার্তার বার্তা সম্পাদক আব্দুল খালেক নান্নু, আলোকিত সময় পত্রিকার বার্তা সম্পাদক মল্লিক মেহেদী, ব্যবস্থাপনা সম্পাদক শফিউর রহমান কামাল, চ্যানেল থার্টি টিভির চিফ রির্পোটার সাবেকুন নাহার সোহাগী, দৈনিক সমাচার দর্পন পত্রিকার প্রধান বার্তা সম্পাদক লোকমান হোসেন, সাগরকূল পত্রিকার ষ্টাফ রিপোর্টার সাকিব আল কাওসার, নাগরিক ভাবনার রিয়াজুল ইসলাম, প্রাণের বাংলাদেশ পত্রিকার ষ্টাফ রিপোর্টার আব্দুল্লা আল নোমান, দৈনিক যুগান্তরের প্রতিনিধি অধ্যাপক শাহীন ইসলাম, বাংলাদেশ খবরের হাফিজুর রহমান প্রমূখ। উল্লেখ্য, গত রবিবার (১২ সেপ্টেম্বর) পূর্বপরিকল্পিত ভাবে বরিশালের সাংবাদিক নোমানীকে আটক করে তথ্য প্রযুক্তি মামলায় অর্ন্তভূক্ত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com