সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেবীদ্বারে খাস পুকুর জলাশয়ে পোনা মাছ অবমুক্ত

  • আপডেট সময় সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০, ৪.৫৬ পিএম
  • ৩৯১ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা দেবীদ্বারে ২০২০- ২০২১ অর্থবছরের রজস্ব বাজেটের আওতায় সরকারি খাস পুকুর ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে বিভিন্ন জাতের পোনামাছ অবমুক্ত কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় মৎস্য অধিদপ্তরের উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তার উদ্যোগে ওই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান’র সভাপতিত্বে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত কার্যক্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা জেলা মৎস কর্মকর্তা শরীফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্রগ্রাম বিভাগীয় সিনিয়র সহকারী পরিচালক মোঃ দেলোয়ার হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ নাসির আহমেদ ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা উত্তম কুমার কবিরাজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ গোলাম মাওরা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবু তাহের, দেবীদ্বার পৌরসভার সচিব মোঃ ফখরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী।

উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ নাসির আহমেদ ভূঁইয়া বলেন, উপজেলা পরিষদ পুকুর ছাড়াও দেবীদ্বার তহশীল কাচারী পুকুর, দেবীদ্বার থানা পুকুর, দেবীদ্বার সরকারী শিশু পরিবার পুকুর, রাধানগর আবাসন প্রকল্প পুকুর, জাফরাবাদ আবাসন প্রকল্প ও বুড়িরপাড় আবাসন প্রকল্পের আওতায় পুকুর সহ সর্ব মোট ৩৩৩ কেজি রুই, কাতলা, মৃগেল, কালি বাউস, ঘনিয়া মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com