সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট, তদন্তের নির্দেশ দিল আইসিসি

  • আপডেট সময় শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯, ৩.১৫ পিএম
  • ৭৮৯ বার পড়া হয়েছে

রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধ এবং তাদের জোরপূর্বক দেশত্যাগের ঘটনার তদন্তে সবুজ সংকেত দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আইসিসির প্রাক বিচারিক আদালত-৩ এ অনুমোদন দিয়েছে। আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছর জুলাই মাসে তদন্ত শুরুর জন্য প্রসিকিউটর যে আবেদন করেছিলেন প্রাক বিচারিক আদালত তাতে সম্মতি জানিয়েছে। আইসিসির নথি অনুযায়ী নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিরা সর্বসম্মতভাবে তদন্ত শুরু করার দাবি জানিয়েছেন। তাদের মতে, বিচার ও দায়বদ্ধতা নিশ্চিত করা গেলেই কেবল এই ধরনের সহিংসতা ও নির্যাতনের অবসান ঘটতে পারে।

বাংলাদেশ ২০১০ সালে আইসিসি’র রোম সনদে অনুস্বাক্ষর করলেও মিয়ানমার এখন পর্যন্ত এতে স্বাক্ষর করেনি। আইসিসি’র প্রাক বিচারিক আদালতের ৫৮ পৃষ্ঠার রায়ে বলা হয়েছে, এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে যে ব্যাপক ভিত্তিক এবং পদ্ধতিগত সহিংসতার কারণে রোহিঙ্গা জনগোষ্ঠীর জোরপূর্বক দেশত্যাগের মতো ঘটনা ঘটেছে, যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

প্রাক বিচারিক আদালত মনে করে পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে উপনীত হয়েছে। ছয় লাখ থেকে দশ লাখ রোহিঙ্গা মুসলিম জবরদস্তিমূলক কার্যক্রমের কারণে মিয়ানমার থেকে বাস্তুহারা হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। প্রসিকিউটরের অফিস এখন স্বাধীন ও নিরপেক্ষভাবে তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ শুরু করবে। আলামত সংগ্রহের ক্ষেত্রে তাকে কোনো সময় বেঁধে দেয়া হয়নি। তথ্যপ্রমাণ পাওয়া সাপেক্ষে প্রসিকিউটর প্রাক বিচারিক আদালতে অভিযুক্ত ব্যক্তির নামে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করতে পারবেন। রোম সনদ অনুযায়ী প্রতিষ্ঠিত এ আদালত অবশ্য অভিযুক্তদের গ্রেপ্তার বা দণ্ড কার্যকর করতে পারে না।

সংস্থাটি এ ব্যাপারে সংশ্লিষ্ট রাষ্ট্রের প্রতি আহ্বান জানাতে পারে। এই প্রথমবারের মতো রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় কোনো আন্তর্জাতিক আদালতে তদন্ত হচ্ছে। তদন্ত শুরুর অনুমোদনকে স্বাগত জানিয়েছেন প্রসিকিউটর ফাতু বেনসুদা। এক বিবৃতিতে তিনি বলেছেন, এটি মিয়ানমারসহ বিশ্বের অন্যত্র নৃশংস অপরাধের শিকার ও নিপীড়তদের জন্য ইতিবাচক বার্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com