সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিএনপি যেকোনো নির্বাচন এলে অস্বাভাবিক চিৎকার শুরু করে:সেতুমন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ৩১ আগস্ট, ২০২০, ৩.৩৩ পিএম
  • ৭৮৪ বার পড়া হয়েছে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যেকোনো নির্বাচন এলে অস্বাভাবিক চিৎকার শুরু করে, নিবার্চনে হারার আগেই হেরে যায়।

ওবায়দুল কাদের আজ  সকালে ঢাকার বাসভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুন্সীগঞ্জের শ্রীনগরে সড়ক জনপথের বাংলো ‘পদ্মা’ উদ্বোধনকালে এসব কথা বলেন।

এ সময় ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে বলেন, ‘আপনাদের জনসর্মথন আছে কি না, সে মানদণ্ড মেপে দেখেছেন? বিগত নির্বাচন যদি মানদণ্ড হয়, সেক্ষেত্রে সম্প্রতি জাতীয়সহ স্থানীয় নির্বাচনে তাকালে আপনাদের অবস্থান সুস্পষ্ট। সম্প্রতি নির্বাচনে বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে। তারা উল্টো সরকারের জনসর্মথন নেই বলে অভিযোগ করে।

এ ছাড়া ওবায়দুল কাদের মির্জা ফখরুল ইসলামের কাছে প্রশ্ন রাখেন, ‘বিগত জাতীয় নির্বাচন না হলে আপনি কীভাবে বগুড়া থেকে জয় পেলেন? তাহলে কি আপনি কারচুপি করেছেন?’

মুন্সীগঞ্জের শ্রীনগরের ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে সড়ক ও জনপথের পরিদর্শন ডাকবাংলো পদ্মা। অত্যাধুনিক দৃষ্টিনন্দন ৬৪০ বর্গফুটের দ্বিতল এ ডাকবাংলোর দ্বিতীয় তলায় দুটি ভিভিআইপি শয়ন কক্ষ, দুটি ভিআইপি শয়ন কক্ষ এবং সুপ্রশস্ত লবি রয়েছে। এ ছাড়া নিচ তলায় একটি সাধারণ শয়ন কক্ষ, একটি সভা কক্ষ এবং একটি ডাইনিং রুমসহ রন্ধনশালা রয়েছে। যার নির্মাণ ব্যয় হয়েছে সাত কোটি আট লাখ ৭১ হাজার টাকা।

ডাক বাংলোটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে, যার নির্মাণ কাজ শেষ হয় চলতি বছরের মার্চ মাসে। আজ সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক বাংলোটি উদ্বোধন করা হয় ।

সরাসরি ভিডিও কনফারেন্সে আরো যুক্ত ছিলেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী কাজী শাহরিয়া হোসেন ও পরিবহন ও সড়ক ও জনপথের মুন্সীগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশী খন্দকার গোলম মোস্তফা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com