সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

জেনে নেই চোখ ভালো রাখার কিছু উপায়

  • আপডেট সময় সোমবার, ২৪ আগস্ট, ২০২০, ৮.৪১ পিএম
  • ৮৩৩ বার পড়া হয়েছে

করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে উঠেছে আমাদের মধ্যে। এর পাশপাশি কিছু অভ্যাস আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বাড়িতে অলস সময় কাটছে অনেকের। বেশিরভাগেরই সময় কাটছে কম্পিটার কিংবা মোবাইল ফোনের স্ক্রিনে। আবার কেউ কেউ বাড়িতে থেকে অফিসের কাজ সামলাচ্ছেন, তাদেরও বেশিরভাগ সময় কম্পিটারের সামনে কাটছে।

স্ক্রিনের নীল আলোর কারণে আমাদের চোখের উপর প্রভাব পড়ছে। চোখ ক্লান্ত হয়ে পড়ছে। এভাবে চলতে থাকলে চোখের আরও বড় কোনো ক্ষতি হতে পারে। সতর্ক হতে হবে তার আগেই।

আসুন জেনে নেই চোখ ভালো রাখার কিছু উপায়-

চোখের পাতা ফেলুনঃ স্ক্রিনের সামনে থাকার সময় অন্য সময়ের চেয়ে অনেক কম আমাদের চোখের পাতা পড়ে। যে কারণে চাপ বাড়তে শুরু করে আমাদের চোখের ওপর। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ হচ্ছে, বারবার চোখ পিটপিট করা। এতে চোখের ক্লান্তি দূর হয়, পাশাপাশি চোখে চুলকানি এবং ড্রাই আইয়ের মতো সমস্যাও দূর হয়।

চোখের মণি ঘোরানঃ প্রথমে ঘড়ির কাঁটার দিকে এবং তার পর ঘড়ির কাঁটার বিপরীতে চোখের মণি ঘোরান। তবে তাড়াহুড়ো নয়, ধীরে ধীরে করুন। প্রতিদিন অন্তত দুই-তিন মিনিট সময় এমনটা করুন। এতে আরাম পাবেন চোখে।

গরম–ঠান্ডা পানির ভাপঃ একটি বাটিতে গরম পানি, আরেকটি বাটিতে ঠান্ডা পানি নিন। তারপর একটা পরিষ্কার তোয়ালে গরম পানিতে ডুবিয়ে কিছু সময়ের জন্য চোখের ওপর রাখুন। এরপর ঠান্ডা পানি দিয়ে একইভাবে চোখে ভাপ দিন। এমন কয়েক মিনিট করলে সারাদিনে চোখে যে যে ক্লান্তি ভর করেছে, তা দূর হবে।

ফোকাস শিফটিঃ এটি এক ধরনের চোখের ব্যায়াম। এক্ষেত্রে চোখের একেবারে সামনে যে বস্তুটি আছে তার দিকে তাকাতে হবে। ৫ সেকেন্ড পর তার থেকে একটু দূরে রয়েছে এমনকিছুর দিকে একদৃষ্টিতে ৫ সেকেন্ড তাকিয়ে থাকতে হবে। এমনটা করতে থাকলে চোখের পেশির কর্মক্ষমতা বৃদ্ধি পায়। পাশাপাশি বাড়ে দৃষ্টিশক্তি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com