সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১০০তম ড্র অনুষ্ঠিত

  • আপডেট সময় বুধবার, ৫ আগস্ট, ২০২০, ৬.১৩ পিএম
  • ৭৮৬ বার পড়া হয়েছে

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১০০তম ড্র অনুষ্ঠিত হয়েছে। ছয় লাখ টাকার প্রথম পুরস্কার বিজয়ীর নম্বর ০৯০৭৪৮৫ এবং ৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কারের নম্বর ০০৭৯৮৬৭। এক লাখ টাকা করে দুইটি তৃতীয় পুরস্কারের নম্বর ০৪৬৬৪২৮ ও ০১৯৮৯৬৬। এছাড়া প্রতিটি ৫০ হাজার টাকা করে দুটি চতুর্থ পুরস্কারের নম্বর ০২৮৬০৪৪ ও ০৫২৩৬৫৮। পঞ্চম পুরস্কার বিজয়ীরা ১০ হাজার টাকা করে পাবেন।

সোমবার (৩ আগস্ট) ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) একেএম মাসুদুজ্জামানের সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়।

এবারের ড্রতে ০০০০০০১ থেকে ১০০০০০০ ক্রম সংখ্যার অন্তর্ভুক্ত বন্ডসমূহ থেকে ৫১টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার মোট এক হাজার ২৬৬৮টি পুরস্কার ঘোষণা করা হয়েছে। এরমধ্যে ৬ লাখ টাকা প্রতি সিরিজে একজন করে মোট ৫৮ জন, ৩ লাখ ২৫ হাজার টাকা পাবেন ৫৮ জন, ১ লাখ টাকা করে পাবেন ১১৬ জন, ৫০ হাজার টাকা করে পাবেন ১১৬ জন ও ১০ হাজার টাকা করে পাবেন ২৩২০ জন।

১০ হাজার টাকা বিজয়ী ৪০টি পুরস্কারের সব সিরিজের নম্বরগুলো হচ্ছে; ০০১৫০৭৬, ০১৪৭১৯৭, ০৪৯২৪৩৯, ০৬৫৪০৬৩, ০৮৩৬৮৭৬, ০০৭২৮২৬, ০২৪৮৭৮৬, ০৫০৬৮৭৮, ০৬৭০৫৬২, ০৮৫৭৮২৩, ০০৭৪৪৫১, ০৩৬৩৪৪২, ০৫১৬৩২৭, ০৭২১৭৫৬, ০৯২৬৪৪৪, ০১০০৯১৯, ০৩৯৪৩১৬, ০৫২৫৬৯৫, ০৭৩৭৩৮৮, ০৯৩৯১২৮, ০১০৪৬০৪, ০৪৩৪৯৯০, ০৫৫১৬৫৪, ০৭৪০৭৭৮, ০৯৫৬০৩৬, ০১১৫০৩৪, ০৪৪৩৮৯৪, ০৫৮২৫২৩, ০৭৮৯৮০৫, ০৯৫৯৪৪২, ০১২৮১০২, ০৪৫১০৭৩, ০৫৯৭৯৮৬, ০৭৯৫৯৬৫, ০৯৮১৪০৭, ০১৩৪৩৯৬, ০৪৫২৬৮২, ০৬০৩৬৫৩, ০৮১৭০৮৮, ০৯৮৯৩৫৮।

প্রাইজবন্ডের প্রথম পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যার প্রতিটি সিরিজের সেই সংখ্যার বন্ড প্রথম পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়। একইভাবে অন্য পুরস্কারগুলোও দেয়া হয়।

প্রতি তিন মাস অন্তর ওই মাসের শেষ কর্মদিবসে প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়। তবে কোনো মাসের শেষ তারিখ সাপ্তাহিক বা অন্য কোনো ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে ড্র হয়ে থাকে। এছাড়া ১৯৯৯ সালের জুলাই থেকে পুরস্কারের অর্থের ওপর ২০ শতাংশ হারে উৎসে কর কাটার বিধান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com