সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মোহাম্মদপুরে ৬ চাঁদাবাজ গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ১১ নভেম্বর, ২০১৯, ৯.৫৯ পিএম
  • ৫১৪ বার পড়া হয়েছে
ফাইল ছবি

 মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে ৬ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিনট পুলিশ(ডিএমপি)। গ্রেফতারকৃতরা হলো- মোঃ কাঞ্চন(৩০), তামজিদ খান হৃদয়(২৬), মোঃ মিলন(২৫), মোঃ শাহাদৎ হোসেন ওরফে রেজাউল(২৩), কবির হোসেন(৪০) ও মোঃ আঃ আলীম ওরফে হালিম(২৭)।

ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ রওশানুল হক সৈকত ডিএমপি নিউজকে বলেন, ৮ নভেম্বর ২০১৯ সন্ধ্যা সাতটার দিকে ভূক্তভোগী অটো রিকসা চালক মোঃ মুনসুর আলী মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের ১ নম্বর রোডের নিকট পৌঁছালে কিছু লোক তার অটো রিকসাটি থামায় এবং টাকাদাবী করে। সে দাবীকৃত টাকা দিতে না পারলে তার অটো রিকসাটি আটক করে এবং বলে যে এই এলাকায় অটো রিকসা চালাতে গেলে প্রতিমাসে ১৫০০ টাকা দিতে হবে। নিরূপায় হয়ে হতদরিদ্র অটো রিকসা চালক মোহাম্মদপুর থানা পুলিশের দারস্থ হন এবং লিখিত অভিযোগ দেন।

তার অভিযোগের প্রেক্ষিতে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ রওশানুল হক সৈকত এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেফতার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক প্রদীপ চন্দ্র সরকার বলেন, গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে আটককৃত রিকসা ছাড়াও আরও ২টি অটো রিকসা, চাঁদা সংগ্রহের ৬ হাজার ৮০০ টাকা, ৩ টি মুঠোফোন ও আল্লাহর দান রিকসা শ্রমিক সমিতি লেখা চাঁদা আদায়ের বেশ কিছু স্টিকার উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com