সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঘূর্ণিঝড়ে লক্ষ্মীপুরসহ যেসব জেলায় শিক্ষা কার্যক্রম বন্ধ!

  • আপডেট সময় সোমবার, ১১ নভেম্বর, ২০১৯, ৯.২১ পিএম
  • ৭৮২ বার পড়া হয়েছে
ফাইল ছবি
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর :
ঘূর্ণিঝড় বুলবুলের আঘাত মোকাবেলায় লক্ষ্মীপুরসহ  উপকূলীয় জেলাগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানের ১১ ও ১২ নভেম্বর শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে কিন্তু শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। ঘূর্ণিঝড়ে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার হবে প্রতিষ্ঠানগুলো।
খোলা রাখার কারণ হিসেবে বলা হয়েছে, উপকূলীয় ১৪ জেলা লক্ষ্মীপুর, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুরের মানুষ যাতে শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিতে পারেন এবং তাদের চিকিৎসাসহ অন্যান্য সেবা দেয়া যায়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘূর্ণিঝড় মোকাবেলা ও শিক্ষক-শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে উপকূলীয় এলাকার প্রাইমারি স্কুল, হাইস্কুল ও কলেজ এবং মাদরাসার শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এদিকে, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সারাদেশে জেএসসি ও জেডিসির ৯ ও ১১ নভেম্বরের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত জেএসসির ৯ নভেম্বরের গণিত বিষয়ের পরীক্ষা ১২ নভেম্বর ও জেডিসির গণিত বিষয়ের পরীক্ষা ১৪ নভেম্বর এবং ১১ নভেম্বরের জেএসসির বিজ্ঞান বিষয়ের পরীক্ষা ১৩ নভেম্বর এবং জেডিসির ইংরেজি বিষয়ের পরীক্ষা ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক।
অপরদিকে, শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান দ্বিতীয় বর্ষ এবং এলএলবির পরীক্ষা হওয়ার কথা ছিল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফয়জুল করিম শুক্রবার এ তথ্য জানিয়ে বলেন, স্থগিত পরীক্ষার তারিখ পরে জানানো হবে।
এদিকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিনত হয়েছে। এ কারণে মোংলা, পায়রা ও চট্টগ্রামে মহাবিপদ সংকেত প্রত্যাহার করা হয়েছে।
উপকূলীয় এলাকায় মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নৌযান চলাচলে ২ নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছিলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com