সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে করোনা ভাইরাস নতুন করে ১০৮ জন পজেটিভ শনাক্ত

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০, ৪.১০ পিএম
  • ৯৯৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামে করোনার নমুনা পরীক্ষার সর্বশেষ রিপোর্টে নতুন করে ১০৮ জন পজেটিভ শনাক্ত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে এ রিপোর্ট প্রকাশ কালে সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন দের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ১ জন।
রিপোর্টে জানা যায়, সরকারি-বেসরকারি মিলিয়ে চট্টগ্রামের ৬টি এবং কক্সবাজারের একটি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৮০৬টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন ১০৮ জন নিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হলেন ১৩ হাজার ৯৭৬ জন।
ল্যাব ভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে দেখা যায়, এদিন সবচেয়ে বেশি (৩০৩টি) নমুনা পরীক্ষা হয় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে। এরমধ্যে ১২ জনের দেহে সংক্রমণের প্রমাণ মেলে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৬৪টি নমুনার মধ্যে ৩৪ টিকে পজেটিভ হিসেবে চিহ্নিত করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৩৩ নমুনা পরীক্ষায় ১৯টিতে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫৫ জনের নমুনা পরীক্ষা হয়। এতে ৭ জন পজেটিভ হন।
বেসরকারি দু’টি ল্যাব ইম্পেরিয়াল হাসপাতালে ১০৪ জনের নমুনায় ১৯ জন এবং শেভরনে ৪৭ জনের নমুনায় ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন। এদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২টি নমুনা পরীক্ষা হলেও কোনটিতে করোনার অস্তিত্ব মেলেনি।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৭টি ল্যাবে ৮০৬ জনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে ১০৮ জনের দেহে। এর মধ্যে নগরীর ৮৮ জনএবং বিভিন্ন উপজেলার ২০ জন।
উপজেলা পর্যায়ে করোনায় আক্রান্ত নতুন ২০ জনের মধ্যে হাটহাজারীর ৭ জন, ফটিকছড়ির ৬জন, সাতকানিয়াও চন্দনাইশের ২ জন করে এবং পটিয়া, রাউজান ও মিরসরাইয়ের ১ জন করে রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com