সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি

  • আপডেট সময় রবিবার, ২৬ জুলাই, ২০২০, ১০.৫০ পিএম
  • ৭৯২ বার পড়া হয়েছে

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের টানা প্রবল বর্ষণ যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

এদিকে, বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় নিম্নাঞ্চেলের বন্যাদূর্গত মানুষের দুর্ভোগ চরমে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে পানি ২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৮৮ সেন্টিমিটার ওপর দিয়ে এবং কাজিপুর পয়েন্টে ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৯৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি আরও জানান, দীর্ঘস্থায়ী এ বন্যার কারণে পানিবন্দী লাখ লাখ মানুষ চরম দুর্ভোগের মধ্যে মানবেতর জীবন যাপন করছেন। বন্যাদূর্গত এলাকাগুলোতে দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির সংকট।

এদিকে, শনিবার ও রবিবার দুই দিনে যমুনার ভাঙনে ক্ষতিগ্রস্থ প্রায় ৫ শতাধিক পরিবার সহায় সম্বল হারিয়ে এখন মানবেতন জীবনযাপন করছে।

ভাঙন প্রতিরোধে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড দিনরাত জিও ব্যাগ ও ব্লক ফেললেও সময়মত কাজ না করাকেই দায়ী করছেন ভাঙনে ক্ষতিগ্রস্তরা।

তাদের অভিযোগ, লোক দেখানো এ ভাঙন ঠেকানোর চেষ্টাকে ক্ষতিগ্রস্থতের সর্বনাশ হলেও পাউবো’র কর্মকর্তা ও ঠিকাদারদের পোয়াবারো।

জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো. আব্দুর রহিম জানান, ধীরগতিতে যমুনায় পানি বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয় দফার এ বন্যায় জেলার ৬ উপজেলার ৪৫টি ইউনিয়নে নিম্নাঞ্চলের প্রায় ২৫০ গ্রামের প্রায় ৩ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

তিনি আরও জানান, বন্যাদূর্গতদের জন্য এ পর্যন্ত ২৬৭ মেট্টিক টন চাল, ৩৯৫০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে।

এ ছাড়া শিশুখাদ্য ও গবাদিপশুর খাদ্যের জন্য ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা ইতোমধ্যেই বিতরণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com