সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ইসলাম যা বলে দুর্যোগের সময় কোরবানি

  • আপডেট সময় রবিবার, ১৯ জুলাই, ২০২০, ২.২৪ পিএম
  • ৭৫৩ বার পড়া হয়েছে

কোরবানি সামর্থ্যবান মুসলমানদের জন্য৷ তিন দিনে কোরবানি দেওয়ার মতো অর্থ বা সম্পদ থাকলে ইসলামে কোরবানি দেওয়া ওয়াজিব৷ করোনাকালে এবার কোরবানি কেমন হবে ?

    ইসলামের বিধান বলছে, কোরবানি না দিলে মুসলমানদের গুনাহ হবে৷ তবে কেউ যদি মনে করেন তার পক্ষে এই সময়ে কোরবানি দিলে শারীরিক সমস্যা বা অন্য কোনো ক্ষতি হতে পারে, তাহলে তিনি না-ও দিতে পারেন৷ কিন্তু পরে তাকে স্বাভাবিক সময়ে কাফফারা দিতে হবে৷ বাংলাদেশের ইসলামি চিন্তাবিদ ও মুফতিরা এমন মত জানিয়েছন৷

কিন্তু তারা মনে করেন, করোনাকালে দেশের সব মুসলমানের কোরবানি বাদ দেওয়ার কোনো সুযোগ নেই৷ কারণ মানুষ এই করোনার মধ্যে অফিসে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন৷ তবে বাংলাদেশসহ সারা বিশ্বে যেহেতু মহামারি চলছে তাই কোরবানি দেওয়াসহ সব ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে বলে মনে করেন তারা৷

কোরবানি কারা দেবেন

আর্থিকভাবে সামর্থ্যবান মুসলমানরাকোরবানি দেবেন৷ এই সামর্থ্য বলতে কী বোঝায় তা নিয়ে কিছুটা দ্বিমত আছে ইসলামি চিন্তাবিদদের মধ্যে৷ শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বলেন, ‘‘কোরাবানির তিন দিনে কোনো মুসলামানের কাছে যদি জাকাত দেওয়ার ‘নিসাব’ পরিমাণ অর্থ অতিরিক্ত থাকে, তাহলে তাকে কোরবানি দিতে হবে৷ জাকাত ফরজ হতে সারাবছর ধরে ওই পরিমাণ অতিরিক্ত অর্থ সম্পদ থাকতে হয়৷ এটাই হলো কোরবানির সাথে জাকাতের পার্থক্য৷ আর হজ এবং কোরবানি একই সময়ে হলেও হজের সাথে কোরবানির সরাসরি সম্পর্ক নেই৷ যারা হজে যাবেন, তারা কোরবানি দেবেন৷ কিন্তু হজ তার জন্যই যার হজে যাওয়া-আসার মতো টাকা আছে৷ কিন্তু কোরবানি ওয়াজিব হতে হজে যাওয়ার সক্ষমতার প্রয়োজন নেই৷’

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সাইফুর রহমান বলেন, ‘‘যার কাছে কোরবানির সময় কোরবানির পশু কেনার মতো টাকা থাকবে, তাকেই কোরবানি দিতে হবে৷ জাকাতের নিসাব পরিমাণ অতিরিক্ত টাকা ওই সময় থাকতে হবে তা নয়৷”

ইসলামের বিধান মতে, সারা বছর ধরে যে মুসলমানের কাছে সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে সাত তোলা রূপা থাকবে, তাকেই জাকাত দিতে হবে৷ ‘‘আর নিয়ম হলো, যেটার আর্থিক মূল্য কম সেটা ধরেই সামর্থ্য বিবেচনা করতে হবে৷ তাই সাড়ে ৫২ তোলা রুপার সমপরিমাণ অর্থ সম্পদ থাকলেই জাকাত দিতে হবে,  জানালেন ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের পরিচালক মুফতি মাওলা মোহাম্মদ আব্দুল্লাহ৷

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com