সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গাছ কাটা ও জমি দখলে বাধা দেওয়ায় বরিশালে আওয়ামিলীগ এর সভাপতির উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন!

  • আপডেট সময় শনিবার, ১৮ জুলাই, ২০২০, ১১.০৮ এএম
  • ৭৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক ঃ বরিশাল জেলার সদর উপজেলার কাউনিয়া থানার ০৩ নং কাগাশুরা ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির উপর হামলার প্রতিবাদে বুধবার ( ১৫ ই জুলাই) বিকাল ০৪ ঘটিকায় হাসপাতাল রোডস্থ বরিশালের আঞ্চলিক পত্রিকা দৈনিক সত্য সংবাদ’র বার্তা ও বানিজ্যিক কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পাঠ করেন আঃ ওয়াহিদ খানের পক্ষে তার ছেলে ফিরোজ খান মাসুদ। অভিযোগে উল্লেখ্য যে, বিগতদিন থেকে চাচাতো ভাইর সাথে জমিজমা নিয়ে বিরোধিতা চলে আসছিলো ও মামলা চলছে বর্তমানে, এই মামলার রায় ১৯৯৮ সালে আমি মোঃ আঃ ওয়াহিদ খান রায় পাই, কোটের রায় পাওয়ার পরেও তারা নানান ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে, এবং জোরপূর্বক জমি দখল করে বসত ঘর তৈরি ও ভোগ দখল করে আসছে, এরই মধ্যে ৪-৫ দিন পূর্বে তারা গাছ কাটতে আসে, এক পর্যায়ে আমি আঃ ওয়াহিদ খান গাছ কাটার স্থানে গিয়ে বাধা দেই, বাধা দিতে গেলে আমার উপর হামলা করে, এবং এক পর্যায়ে তারা আমাকে মারধর করে। তখন আমার ছেলের বউ মোসাঃ তাসলিমা বেগম তার উপরও তারা হামলা করে ও মারধর করে। এমতবস্থায় আমি কাউনিয়া থানায় ১৩/০৭/২০২০ ইং তারিখ রোজ সোমবার একটি সাধারণ ডায়েরি করি, যাহার ডায়েরি নং হলো ৪১৭। কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি করার পূর্বে এস আই গোবিন্দ উল্লেখিত স্থানে গিয়ে তদন্ত করে আসেন। এবং এই ঘটনার সত্যতা যাচাই করেন। আমার সাথে যাদের বিরোধিতা চলে আসছে, মানিক খান, পিতা মৃত, আঃ রশিদ খান, কাজল খান, পিতা মৃত আঃ রশিদ খান, আনিছ মৃধা, পিতা মৃত আঃ ওয়াহিদ মৃধা, রুহুল আমিন, পিতা ঃ আনিছ মৃধা, হোসনে আরা বেগম, স্বামী, মৃত বাদশা খান, রেহানা বেগম( পিপুল), স্বামী আনিছ মৃধা, রহিমা বেগম, স্বামী মানিক চান, ও অজ্ঞাত ৫-৬ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com