সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জের হাওরে ঝড়ের কবলে আটকে পড়া ১০ শিক্ষার্থীকে উদ্ধার

  • আপডেট সময় রবিবার, ১২ জুলাই, ২০২০, ৬.৩৩ পিএম
  • ৮২৮ বার পড়া হয়েছে

পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করার পর কিশোরগঞ্জের হাওরে ঝড়ের কবলে আটকে পড়া ১০ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। এতে বলা হয়, ‘১০ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় পুলিশ পরিচালিত জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ এক শিক্ষার্থী ফোন করে জানান, ‘কিশোরগঞ্জের একটি হাওরে ট্রলার বিকল হয়ে তিনি সহ ১০ জন আটকা পড়েছেন’।
আটকা পড়া শিক্ষার্থীরা বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে পড়েন। তারা মিঠামইন থানার বালিখোলা ঘাট থেকে একটি ট্রলার ভাড়া করে হাওরে ঘুরতে যান। আশেপাশের বিভিন্ন হাওরে ঘুরে বেড়িয়ে বালিখোলা ঘাটে ফেরার পথে ৭ থেকে ৮ কিলোমিটার দূরে করিমগঞ্জ থানার নাওগাং হাওরে তাদের ট্রলারের প্রপেলারের পাখা ভেঙে যায়। তখন আবহাওয়া ছিল দুর্যোগপূর্ণ, ঝড়ো হাওয়া বইছিল। হাওরে ঢেউয়ের তোড়ে তাদের বিকল ট্রলারটি দিকবিদিক ভাসছিল। ট্রলারের মাঝি তার পরিচিত জনদের কাছে ফোনে সাহায্য চান। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কেউ এগিয়ে আসেনি। তখন তুষার নামে এক শিক্ষার্থী ৯৯৯ এ ফোন করে তাদের উদ্ধারের অনুরোধ জানান।
৯৯৯এ কলের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তার সঙ্গে কিশোরগঞ্জ জেলা পুলিশের এএসপি, ওসি মিঠামইন থানা ও চামটাঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের সঙ্গে কথা বলিয়ে দেওয়া হয়। ওই সময় চামটাঘাট ফাঁড়ির একটি নৌ টহল দল ঘটনাস্থলের কাছাকাছি ছিল। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শিক্ষার্থীদের অবস্থান চিহ্নিত করতে পুলিশের বেশ বেগ পেতে হয়েছে। ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর অবশেষে শিক্ষার্থীদের অবস্থান চিহ্নিত করা সম্ভব হয় এবং তাদের উদ্ধার করে ঘাটে পৌঁছে দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com