সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পরবর্তী এশিয়া কাপ হতে পারে শ্রীলঙ্কায়

  • আপডেট সময় শনিবার, ১১ জুলাই, ২০২০, ১২.১৫ পিএম
  • ৭৪৮ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের কারণে দুদিন আগেই স্থগিত হয়েছে এশিয়া কাপ ক্রিকেট। পরবর্তী এশিয়া কাপ কোথায় হচ্ছে, তা নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। আগামী বছর এশিয়ার ক্রিকেটের সবচেয়ে বড় আসরটি শ্রীলঙ্কায় হতে পারে। সে লক্ষ্যেই নাকি কাজ করছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এসিসি জানিয়েছে, করোনাভাইরাসের কারণে আসন্ন সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজন করা সম্ভব হচ্ছে না। আসরটি আগামী বছর আয়োজনের চেষ্টা করা হবে বলে জানিয়েছে তারা।

বিবৃতিতে এসিসি জানায়,  নির্ধারিত সময়ে এশিয়া কাপ আয়োজনে এসিসির আগ্রহ থাকলেও বিভিন্ন দেশের ভ্রমণে নিষেধাজ্ঞা, কোয়ারেন্টিনে থাকার বাধ্যবাধকতা, স্বাস্থ্যঝুঁকি, সামাজিক দূরত্বের প্রয়োজনীয়তা, বাস্তবতা বিবেচনা করে টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত বুধবার নিজের জন্মদিনে এক ইনস্টাগ্রাম আড্ডায় সৌরভ বলেছিলেন, ‘করোনাভাইরাসের জেরে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপ হচ্ছে না। ডিসেম্বরে পুরো একটা সিরিজ হতে পারে।

সৌরভের এই মন্তব্যের জবাবে পিসিবির মিডিয়া ডিরেক্টর সামিমুল হাসান বলেন, ‘সৌরভ যে মন্তব্য করেছেন, এর কোনো ভিত্তি নেই। প্রতি সপ্তাহেই একটা করে মন্তব্য করলেই তার ভিত্তি থাকে না। এশিয়া কাপ নিয়ে কোনো সিদ্ধান্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলই নেবে। একমাত্র এসিসির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনই এশিয়া কাপ নিয়ে ঘোষণা দিতে পারেন। আমি যত দূর জানি, এসিসির পরের বৈঠক কবে, সেটাই এখনো ঠিক হয়নি।

এবারের এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা থাকলেও পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি জানায় বিসিসিআই। তাই পিসিবি এশিয়া কাপ আয়োজনের জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে। এখন এশিয়া কাপ বাতিল হয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com