মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চিনাবাদাম চাষে ঠাকুরগাঁওয়ে অনেক কৃষকের ভাগ্য বদল

  • আপডেট সময় রবিবার, ৫ জুলাই, ২০২০, ১২.২৭ পিএম
  • ৪৬০ বার পড়া হয়েছে
তৌহিদুজ্জামান, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ অন্যান্য ফসল উৎপাদন করে লোকসান হলেও চিনাবাদাম চাষ করে ঠাকুরগাঁওয়ের অনেক চাষী সংসারে সচ্ছলতা ফিরিয়েছেন। তাই বেশি লাভ হওয়ায় ঠাকুরগাঁওয়ের চাষীরা ক্রমেই বাদাম চাষে আগ্রহী হয়ে উঠছে। ইতোমধ্যে অনেক চাষী ধান বা ভুট্রা চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়ে ক্রমেই বাদাম চাষের দিকে ঝুঁকে পড়ছে।
সেই সাথে দিন দিন বাড়ছে চিনা বাদামের আবাদ।ঠাকুরগাঁওয়ে বাদাম চাষে চাষীদের ঝুঁকে পড়ার গল্প নিয়ে-
ঠাকুরগাঁও জেলা কৃষি নির্ভর জেলা। এ জেলার চাষীরা বংশ পরম্পরায় ধান, পাট, গম ও আলু চাষাবাদ করে আসছে। কিন্তু প্রতিবছর এসব কৃষকরা উৎপাদন খরচ তুলতে না পেরে লোকসান গুনে আসছেন।
কিন্তু একমাত্র বাদাম চাষ করে লোকসানের আশংকা কম। অন্যান্য ফসলের ন্যায় জমিতে বীজ বপন করে কয়েকবার নিড়ানী ও সেচ দিয়ে উৎপাদন করছেন চিনাবাদাম। জেলার বালিয়াডাঙ্গী ও সদর উপজেলার গড়েয়া, ভুল্লি ও রাজাগাঁও এলাকায় কয়েক বছর আগে শুরু হয় বাদামের চাষাবাদ। যেসব চাষী একবার লাভবান হচ্ছেন পরবর্তীতে তিনি বাড়াচ্ছেন বাদামের জমির আওতা।
কৃষকরা জানান, এক বিঘা জমিতে বাদাম আবাদ করতে খরচ হয় ৮-১০ হাজার টাকা। আর এক বিঘা জমিতে চিনাবাদাম উৎপাদন হয় ১২ মন। প্রতিমণ কাঁচা বাদামের দাম আড়াই হাজার টাকা হিসেবে এক বিঘা জমিতে আয় হয় ৩০ হাজার টাকা। খরচ ১০ হাজার বাদ দিয়ে বিঘা প্রতি লাভ হয় ২০ হাজার টাকা।
তবে বাদাম শুকিয়ে ঘরে সংরক্ষণ করলে লাভ আরো বেশি।কয়েক বছর আগে ঠাকুরগাঁও সদর ও বালিয়াডাঙ্গী উপজেলার কয়েকটি ইউনিয়নে সীমিত আকারে বাদাম চাষ শুরু হলেও বর্তমানে প্রতি বছর বাড়ছে বাদাম চাষের আওতা।
চলতি বছর জেলায় রবি মওসুমে চিনাবাদাম আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় ২৪ হেক্টর এবং অর্জিত হয় ১৮ মেট্রিক টন। অপরদিকে খরিপ-১ মওসুমে চিনাবাদাম আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় ৩২৬ হেক্টর এবং আবাদ হয়েছে ৩৩২ হেক্টর জমি। আর উৎপাদনের লক্ষ্যমাতা ধরা হয় ৫৫৪ দশমিক ২০ মেট্রিক টন।
এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ আফতাব হোসেন জানান, চিনাবাদাম একটি অর্থকরী ফসল। ফলনও ভাল এবং দামও ভাল।
অন্যান্য ফসলে চাইতে বাদাম দাম উচ্চ মূল্য হওয়ায় এ জেলায় বাদামের বাদাম ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। এজন্য চিনাবাদামের নতুন নতুন জাত সরবরাহ করা হবে। আশা করছি জেলার অন্যান্য উপজেলাতেও চিনাবাদমের আবাদ ছড়িয়ে পড়েবে এবং চাষীরা লাভবান হবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com