সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মারা গেছেন মাধুরীদের গুরু সরোজ খান

  • আপডেট সময় শুক্রবার, ৩ জুলাই, ২০২০, ৪.৩৪ পিএম
  • ৪৪৪ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক , আল সামাদ রুবেল: মাধুরী দীক্ষিত, শ্রীদেবী থেকে শুরু করে বলিউডের সব বড় তারকাই তাঁর শিষ্য। বলিউডের অসংখ্য সুপারহিট গানের সঙ্গে তিনি জড়িয়ে আছেন নৃত্য নির্দেশক ও কোরিওগ্রাফার হিসেবে। জনপ্রিয় তারকারা তাঁকে গুরু হিসেবেই মানতেন, জানতেন।
গতকাল বৃহস্পতিবার রাতে ৭১ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন সরোজ খান। এ সঙ্গে শেষ হয়ে গেল বলিউডের নৃত্যের এক সোনালি যুগ।
ইরফান খান ও ঋষি কাপুরের মৃত্যু, সুশান্ত সিং রাজপুতের অকালে চলে যাওয়া, ওয়াজিদ খানের অকালমৃত্যুতে এমনিতেই বিষণ্নতা ছিল বলিউডে; তার মধ্যে গত ১৭ জুন সরোজ খানের হাসপাতালে ভর্তি হওয়ার খবরে অনেকেই চিন্তায় পড়ে যান। সরোজ খান অবশ্য মাঝে কিছুটা সুস্থও হয়েছিলেন। চিকিৎসা চলছিল। কোভিড–১৯–এর পরীক্ষা করা হয়েছিল, সেটি নেগেটিভ আসে। তবে শ্বাসকষ্ট ছিল। তাঁকে পুরোপুরি সুস্থ করার প্রস্তুতি চলছিল। তবে গতকাল দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সব চেষ্টা ব্যর্থ করে তিনি শেষবারের মতো নিশ্বাস ফেললেন পৃথিবীর বাতাসে।
যার ফলে আবারও শোকের ছায়া বলিউডে। শেষ রাতে টুইটারে খবরটি জানিয়েছেন অক্ষয় কুমারসহ বেশ কয়েকজন তারকা। সরোজ খানের মৃত্যুর খবরটি প্রকাশ করেছে এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্থান টাইমস, টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কিছু ভারতীয় সংবাদ সংস্থা।
সরোজ খানের পরিবারে রয়েছেন তাঁর স্বামী, ছেলে এবং দুই মেয়ে। ১৯৪৮ সালের ২২ নভেম্বর মুম্বাই শহরে জন্ম তাঁর। তাঁর আসল নামছিল নির্মলা নাগপাল। মাত্র তিন বছর বয়সে শিশুশিল্পী হিসেবে বলিউডে তাঁর ক্যারিয়ারের শুরু। ১৯৫০-এর দশকে তিনি যোগ দেন নৃত্যশিল্পী হিসেবে। দীর্ঘ সময় কাজ করেছেন তৎকালীন প্রখ্যাত কোরিওগ্রাফার বি সোহনলালের সঙ্গেই। তাঁকেই তিনি আজীবন নিজের গুরু মেনে এসেছেন। স্বাধীন কোরিওগ্রাফার হিসেবে তাঁর কাজ শুরু ১৯৭৪ সালে ‘গীতা মেরা নাম’ ছবি দিয়ে।
মাধুরী দীক্ষিতসহ বলিউডে বড় বড় তারকাই সরোজ খানের শিষ্য।
মাধুরী দীক্ষিতসহ বলিউডে বড় বড় তারকাই সরোজ খানের শিষ্য। তবে তাঁর ক্যারিয়ারের পারদ ওপরে ওঠে শ্রীদেবী ও মাধুরী দীক্ষিতের সঙ্গে কাজের পরই। ১৯৮৭ সালে ‘মিস্টার ইন্ডিয়া’, ১৯৮৬ সালের ‘নাগিনা’, ১৯৮৯ সালে ‘চাঁদনি’, ১৯৮৮ সালে ‘তেজাব’ এবং ১৯৯০ সালে ‘থানেদার’ ছবি তাঁকে বলিউডে প্রতিষ্ঠা দেয়। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘হাম দিল দে চুকে সানম’, ‘দেবদাস’, ‘জাব উই মিট’–এর মতো ছবির নাচের দৃশ্যও তাঁর নির্দেশনায় সফল হয়েছে।
শ্রীদেবী থেকে মাধুরী দীক্ষিত, ঐশ্বর্য রাই বচ্চন থেকে শুরু করে জ্যাকলিন ফার্নান্দেজ কিংবা কারিনা কাপুর খান, বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন সরোজ খান। বহু বছরের বিরতির পর ফের তিনি তাঁর পছন্দের অভিনেত্রী মাধুরী দীক্ষিতের সঙ্গে কাজ করেন ছবিতে। ‘কলঙ্ক’ ছবির একটি গানে মাধুরীর কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com