সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

সুন্দরবনে ৬ জেলেকে অপহরণ, মুক্তিপণ দাবি

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭, ৯.০০ এএম
  • ৫৩৬ বার পড়া হয়েছে
ফাইল ছবি

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বাদুড়ঝুলি খাল থেকে ৬ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে নবাগত বনদস্যু মুন্না বাহিনীর সদস্যরা।

সোমবার (২০ নভেম্বর) বিকালে শ্যামনগর উপজেলাধীন সুন্দরবনের বাদুড়ঝুলি খাল থেকে জন প্রতি ২০ হাজার টাকা মুক্তিপণ দাবিতে তাদের অপহরণ করা হয়।

অপহৃত জেলেরা হলেন-শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নং সোরা গ্রামের সিদ্দিক গাজীর ছেলে মাসুম বিল্লাহ (৩২)। একই গ্রামের আজিজুল গাজীর ছেলে আল মামুন (২৮), করিম সরদারের ছেলে জামাল সরদার (৩৮), রফি খাঁর ছেলে এশার আলী (৪৩), নজিব মোল্যার ছেলে বিল্লাল মোল্যা (৩৫) ও কওসার গাজীর ছেলে কালাম গাজী (২২)।

অপহৃত জেলেদের বরাত দিয়ে ৯ নং সোরা গ্রামের আজিজুল গাজী ও আল আমিন জানান, গত ৩ দিন আগে বুড়িগোয়ালীনি ফরেষ্ট ষ্টেশন থেকে বৈধ পাস নিয়ে তারা সুন্দরবনের বাদুড়ঝুলি খাল এলাকায় কাঁকড়া ধরতে যান। সোমবার (২০ নভেম্বর) বিকালে নবাগত বনদস্যু মুন্না বাহিনীর সদস্যরা অতর্কিত হামলা চালিয়ে উক্ত ৬ জেলেকে অপহরণ করে। বনদস্যুরা জন প্রতি ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোলীনি ষ্টেশন কর্মকর্তা বেলাল হোসেন জানান,জেলে অপহরণের বিষয়টি শুনেছি কিন্তু এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ আমাদের কাছে দেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com