মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুর পৌরসভার পরিছন্নতা অভিযানে ডিসি পাড়া এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সারা দেশে চলছে দুর্গাপূজার উৎসব, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ সুবিধাবঞ্চিত মানুষ ও পথশিশুকে রান্না করা খাবার বিতর ভারতের এয়ার অ্যাম্বুলেন্সের মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু উত্তরায় পোশাক শ্রমিকদের আন্দোলন শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ১৫০০ জনকে আসামি করে ২ মামলা পিরোজপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের পরিষ্কার পরিছন্নতা অভিযান  পিরোজপুরে  জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার যৌথ উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের খাল পরিষ্কার পরিছন্নতা অভিযান  বিলের কচুরিপানায় কিশোরের লাশ, পিবিআইয়ের তদন্তে বেরিয়ে এলো হত্যার কারণ, গ্রেফতার ২ সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম!

শিক্ষাব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনতে চাই : নাহিদ

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭, ৮.৩৯ এএম
  • ৯৪৬ বার পড়া হয়েছে
ফাইল ছবি

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষাব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনতে চাই। শিক্ষার্থীদের উন্নত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য দরকার বিশ্বমানের শিক্ষা। শুধু প্রযুক্তি দিয়ে শিক্ষার্থীদের মাথা ভর্তি করতে চাই না। তাদেরকে সততা ও ন্যায়পরায়ণতার শিক্ষা দেয়া জরুরি।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘শিক্ষা ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের অর্জন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক উপ-কমিটি এ সেমিনারের আয়োজন করে।

মন্ত্রী বলেন, জাতীয় লক্ষ্যের সঙ্গে সম্পৃক্ত করে শিক্ষার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সে লক্ষ্য হচ্ছে জাতীয় পরিবর্তন। শুধু শিক্ষা ক্ষেত্রে নয় বরং সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সব ক্ষেত্রেই উন্নতি অর্জন করা। সে লক্ষ্যে নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, নতুন প্রজন্মের জন্য আধুনিক ও গুণগত শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে তাদেরকে আগামী দিনের বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে। তাই শিক্ষায় গুণগত পরিবর্তন চাই। আমরা চাই আমাদের নতুন প্রজন্মের জন্য যুগের সঙ্গে তাল মিলিয়ে বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করা।

নুরুল ইসলাম নাহিদ বলেন, বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে দরিদ্র হলেও নতুন প্রজন্ম মেধার দিক থেকে দরিদ্র নয়। বাংলাদেশ হলো উন্নয়নশীল দেশগুলোর মধ্যে শিক্ষার ক্ষেত্রে অনুকরণীয়।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মান্নান বলেন, দেশের তরুণ সমাজকে যদি আক্ষরিক অর্থে শিক্ষিত করে তুলতে পারি, তাহলে বিশ্বের উন্নয়নশীল দেশ হিসেবে নিজেদের অবস্থার আরও উন্নতি করা সম্ভব।

সংগঠনটির চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল খালেকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল মান্নান, ঢাকা বিশ্ববিদালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদলয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কাসেম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com