পিরোজপুর প্রতিনিধিঃ- এডিস মশার লার্ভা ধ্বংস ও ডেঙ্গু প্রতিরোধ নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে পিরোজপুর পৌরসভা। এরই ধারাবাহিকত আজ মঙ্গলবার পৌর সভার ৪ নং ওয়ার্ড শিকারপুর এলাকায় সকাল থেকে খাল পরিষ্কার সহ বিভিন্ন পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে পৌরসভার।
পিরোজপুর পৌরসভার নয়টি ওয়ার্ড প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা পর্যন্ত মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। প্রতিনিয়তই একক ভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা চালাচ্ছে পিরোজপুর পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অভিযানকালে পুকুরের আগাছা অপসারণ, ড্রেনের জলাবদ্ধতা নিরসন এবং এডিস মশার বংশবিস্তার রোধে লার্ভিসাইড ও এডাল্টিসাইড স্প্রে করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন। পৌর নির্বাহী কর্মকর্তা বনি আমিন, প্রশাসনিক কর্মকর্তা জামাল হোসেন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম সহ বিএনপি’র নেতৃবৃন্দ। পৌর বিএনপি নেতা আলিফ আহমেদ রাজিব।
এসময় জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীগণ।
পিরোজপুর পৌরসভা উদ্যোগে মশক নিধন কার্যক্রম পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলমান রয়েছে। ডেঙ্গু মশার বিস্তার রোধে পৌর এলাকার ড্রেন, খাল, পুকুর
পৌরসভার নয়টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে প্রতিদিনই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম করা হচ্ছে।ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান পৌর প্রশাসক।