পিরোজপুর প্রতিনিধি:-সদ্য এমফিল ডিগ্রি অর্জনকারী মুহাম্মাদ ইবরাহীম খলিল এবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন।
গত ৩০ জুন, মঙ্গলবার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ঢাকাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউটে শ্রেষ্ঠ মাদরাসা ও শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহসানুল হক মিলন এমপি প্রধান অতিথি হিসেবে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। সম্প্রতি তিনি ২০২৪ সালের কামিল (মাস্টার্স) ফিকহ বিভাগের পরীক্ষায় অংশগ্রহণ করে সবগুলি বিষয়ে এ প্লাস পেয়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীর অ্যাওয়ার্ডে ভূষিত হন।
মুহাম্মাদ ইবরাহীম খলিল ১৯৯৩ সালের ১০ জুন পিরোজপুর জেলার কাউখালী উপজেলার বদরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একই গ্রামের মো: আবুল কালাম ও ফাতিমা বেগমের জ্যেষ্ঠপুত্র ।
মুহাম্মাদ ইবরাহীম খলিল কাউখালী উপজেলার নাঙ্গুলী নেছারিয়া কামিল মাদরাসা থেকে ২০০২ সালে ট্যালেন্টপুলে ইবতেদায়ী বৃত্তি, ২০০৮ সালে দাখিল ও ২০১০ সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ এবং ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে উত্তীর্ণ হন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১০-২০১১ শিক্ষাবর্ষে অনার্স আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে রেকর্ড পরিমাণ সিজিপিএ অর্জন করে সারাদেশে প্রথম স্থান লাভ করেন এ কৃতি শিক্ষার্থী। ২০১৫ সালে একই বিভাগে মাস্টার্স পরীক্ষায়ও রেকর্ড পরিমাণ সিজিপিএ অর্জন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ২০১৬ সনে দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসায় প্রভাষক পদে নিযুক্ত হন। শিক্ষকতার পাশাপাশি তিনি গবেষণা প্রবন্ধ রচনা ও গ্রন্থ প্রণয়ন করে চলেছেন। ইতোমধ্যে ২টি বই প্রকাশিত হয়েছে মেধাবী এ তরুণের। তিনি সবার দুআ প্রার্থী।