সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

আনোয়ারা প্রেসক্লাবে ৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, ৩ মাসে পূর্ণাঙ্গ কমিটির লক্ষ্যমাত্রা

  • আপডেট সময় রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১.২২ এএম
  • ৮০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ-আনোয়ারা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও গণতান্ত্রিক ধারায় এগিয়ে নিতে তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. আনোয়ারুল হক এবং সঞ্চালনা করেন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম সাজ্জাদ। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী (দৈনিক বাংলাদেশ সমাচার)-কে আহ্বায়ক এবং মো. ইমরান হোসাইন (দৈনিক আজকের পত্রিকা) ও মো. হিজবুল্লাহ সোহেল (দৈনিক আজাদী মাল্টিমিডিয়া)-কে যুগ্ম আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়।

নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় সকল প্রক্রিয়া সম্পন্ন করবে বলে সভায় জানানো হয়। এর মধ্যে সদস্য নবায়ন, তথ্য হালনাগাদকরণ, সম্ভাব্য ভোটার তালিকা প্রণয়ন ও প্রকাশ, এবং একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন অন্তর্ভুক্ত থাকবে।

সভায় বক্তারা বলেন, “প্রেসক্লাব কেবল একটি পেশাজীবী সংগঠন নয়, এটি স্থানীয় সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা ও নৈতিকতার প্রতীক। তাই একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতৃত্ব নির্বাচন অত্যন্ত জরুরি।”

তারা আরও আশাবাদ ব্যক্ত করেন যে, নবগঠিত আহ্বায়ক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বশীলতার সাথে সকল কার্যক্রম সম্পন্ন করে একটি শক্তিশালী ও কার্যকর কমিটি উপহার দিতে সক্ষম হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের বিগত কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. মোরশেদ হোসেন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন মঞ্জুর, আমজাদ হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com