সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

লক্ষ্মীপুরে সেনাবাহিনীর ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্প শুরু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০, ৬.১৮ পিএম
  • ৩৭৬ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর :
বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা সিএমএস এর উদ্যোগে লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা প্রদানসহ ঔষধ বিতরণ শুরু করা হয়েছে। ১৬ এপ্রিল বৃহস্পতিবার জেলা শহরের চকবাজার এলাকায় এ চিকিৎসা সেবা দেওয়া হয়।
কুমিল্লা ৩৫ ফিল্ড এম্বুলেন্স সিএমএস এর ক্যাপ্টেন ডা: সাকিবুর রহমান বিভিন্ন রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় রোগীদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে ওষুধ বিতরণ করা হয়।
এতে নেতৃত্ব দেন ১৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট এর ক্যাপ্টেন মোঃ রাহাত খান। এসময় সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
ক্যাপ্টেন মোঃ রাহাত খান জানান, ভ্রাম্যমাণ চিকিৎসা সহায়তা ক্যাম্পে সামাজিক দূরত্ব বজায় রেখে স্থানীয় গরিব দুস্থ নারী-পুরুষদের ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ওষুধ দেয়া হয়। সেনাবাহিনীর ভ্রাম্যমাণ এই স্বাস্থ্য ক্যাম্প থেকে মাইকে করোনা জনসচেতনতা সৃষ্টির প্রচারণাও চালানো হয়। গত ২৫ মার্চ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্প শুরু হয়। করোনা প্রতিরোধে প্রতিদিন এ ক্যাম্প চালু থাকবে। এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com