রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

তালতলীতে কাঁচা রাস্তায় ধানের বীজ রোপন করেছেন এলাকাবাসী

  • আপডেট সময় রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৭.১১ এএম
  • ৩২২ বার পড়া হয়েছে

হায়দার হাওলাদার,তালতলী সংবাদদাতাঃ-বরগুনার তালতলী উপজেলার বড়বাগী ও সোনাকাটা ইউনিয়নের সংযোগ রাস্তা বড় আমাখোলা গ্রামের প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তায় চলাচল করতে চরম দুর্ভোগে পোহাতে হয় এলাকাবাসীর। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তায় ধানের চারা লাগিয়ে ক্ষোভে ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তায় চলাচলে মারাত্মক দুর্ভোগ তৈরি হয়েছে। বৃষ্টি হলে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে যায়। এ জন্য এলাকাবাসী শনিবার ১৬ সেপ্টেম্বর সকালে রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা জানান, বৃষ্টির দিনে জুতা হাতে নিয়ে

ই দুই কিলোমিটার রাস্তা কাদা মাড়িয়ে যাতায়াত করতে হয়। রাস্তা বেহাল হওয়ার কারণে কৃষকেরা পণ্য বাজারজাত ও স্থানীয় শিক্ষার্থীরা বিদ্যালয় যেতে পারে না।

ডক্টর এ কে এম মজুমদার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, বৃষ্টির দিনে এই রাস্তার জন্য প্রতিদিন স্কুলে যেতে কষ্ট হয়,জামা কাপড় নষ্ট হয়ে কাদা লেগে। বিদ্যালটির ছাত্র -ছাত্রীরা রাস্তাটি পাকা করার দাবি করেন সরকারের কাছে।

মোশারফ মোল্লা, সোহেল খানসহ একাধিক বাসিন্দারা বলেন, তালতলী উপজেলা ১০ বছর অতিক্রম করলেও আমাদের রাস্তার উন্নয়নে কেউ কোনো পদক্ষেপ নেয়নি। এই রাস্তাটি দ্রুত সংস্কার করা এখন সময়ের দাবি।

ডক্টর এ কে এম মজুমদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিজান বলেন, বৃষ্টির দিনে ছাত্র-ছাত্রীদের আসতে অনেক কষ্ট হয় রাস্তাটি পাকা হলে ছাত্র-ছাত্রীদের ভালো ভাবে স্কুলে আসতে।

এ বিষয়ে সোনাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরাজী মোঃ ইউনুস বলেন, রাস্তাটির অবস্থা আসলেই ভালো না। রাস্তাটি দ্রুত পাকা করা দরকার।
তবে, ধানের চারা রোপণের বিষয়টি আমার জানা নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com