সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

নেত্রকোনার কংশ নদীতে নৌকাডুবি, নিখোঁজ এক জনের মরদেহ উদ্ধার।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ১.১৯ পিএম
  • ২২৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় কংস নদে নৌকাডুবির ঘটনায় বৃহস্পতিবার ৬ জুলাই সকালে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মাহাবুব(১২)। তার বাড়ি পূর্বধলা উপজেলার ডেওটুকুন এলাকার মাজহারুল ইসলামের ছেলে।

দূর্গাপুর উপজেলার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুর ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
জানাযায় গতকাল ৫ জুলাই বুধবার বিকালে সারে ৫ টার দিকে উপজেলার জামধলা বাজার গোদারাঘাট থেকে একটি নৌকায় ১২/১২ জন যাত্রী নিয়ে নদের ওপার থেকে দূর্গাপুর উপজেলার মুচারবাড়ি গোদারা ঘাট যাচ্ছিল । নদের মাঝামাঝি নৌকাটি পৌঁছলে প্রবল স্রোতের কারনে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকার ৮/১০ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ২/৩ জন যাত্রী নিখোঁজ হন । পরে নেত্রকোনা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালালেও নিখোঁজদের সন্ধান মেলেনি।

ঘটনার একদিন পর বৃহস্পতিবার ৬ জুন সকালে মাছ ধরার জালে মাহাবুবের মরদেহ আটকা পড়লে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম জানান বৃহস্পতিবার সকালে মাছ ধরার জালে মাহবুবের লাশ আটকা পড়ে, খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিখোঁজদের সন্ধানে সকাল থেকে ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com