সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

শীতে জুতো মোজা পরলে পায়ে গন্ধ হচ্ছে জেনে নিন কী করবেন

  • আপডেট সময় শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ৭.৪০ পিএম
  • ৩৭৫ বার পড়া হয়েছে

শীত পড়েছে, মোজা দিয়ে জুতো পরাই এখন যথাযথ। কিন্তু, জুতো মোজা পরলেই অনেকেরই পায়ে গন্ধ হয়। লোকসমাজে জুতো খুলে গেলে লজ্জা পেতে হয়। পায়ের গন্ধে অন্নপ্রাশনের ভাত উঠে আসে।

অফিসে বসে পা ঘেমে গেলেও জুতো খুলতে পারেন না ভয়ে। এই সব পরিস্থিতির সামনাসামনি হয়ে খুবই অস্বস্তি পাচ্ছেন অথচ কাকে বলবেন, কী উপায়ে মুক্তি পাবেন, সেটাই বুঝে পাচ্ছেন না। একটু একটু করে তলানিতে গিয়ে ঠেকেছে আপনার আত্মবিশ্বাস

চিন্তা করবেন না জেনে নিন কী করবেন

জুতোর মধ্যে সামান্য বেকিং সোডা মাখিয়ে নিন। পরদিন জুতোর ওই অংশটি মুছে পরিষ্কার করে জুতা পরুন। দুর্গন্ধ থাকবে না। তবে চামড়ার জুতোয় বেকিং সোডা ব্যবহার করবেন না।

পুরনো মোজায় ২ টেবিল চামচ বেকিং সোডা নিয়ে গিঁট বেঁধে জুতোয় রেখে দিতে পারেন। পরদিন সেই মোজা পরে যান।

জুতোর মধ্যে এক টুকরো ফেব্রিক সফটনার সিট রেখে দিন রাতে। পরদিন সেটি বের করে জুতো পরুন। গন্ধ একেবারে ভ্যানিশ হয়ে যাবে।

স্নিকারস দুর্গন্ধমুক্ত রাখতে মাঝে মাঝে সামান্য লবণ ছিটিয়ে দিন।এক টুকরো কাপড় বা তুলা লবঙ্গ তেলে ভিজিয়ে জুতার মধ্যে রেখে দিন সারারাত। জুতার দুর্গন্ধ দূর হবে।

কয়েকটি লবঙ্গ ফেলে রাখলেও উপকার পাবেন। ফুটন্ত পানিতে টি ব্যাগ ফেলে রাখুন ২ মিনিট। টি ব্যাগ ঠাণ্ডা হলে জুতার মধ্যে রেখে দিন। এক ঘণ্টা পর টি ব্যাগ সরিয়ে জুতোর ভেতরের অংশ ভালো করে মুছে নিন।

সূত্রঃ জি-২৪ ঘন্টা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com