সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা সাকুরা পরিবহনের, নিহত ৪

  • আপডেট সময় সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ৮.০৮ এএম
  • ৩৬৪ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান তুরান,ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গার মাধবপুর নামক স্থানে সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে চার জন নিহত হয়েছেন। শনিবার রাত ৩টার দিকে এ দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার সকালে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম এই প্রতিবেদকে

 এসব তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন, মেরিনা আক্তার (৩২), শিশু জুনায়েদ (০৩), হুমায়ুন কবির (৪৮) ও আব্দুল রউফ হাওলাদার (৫০)।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম বলেন, ভাঙ্গার মাধবপুর নামক স্থানে সাকুরা পরিবহনের দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দিলে বাসটি দুমড়ে-মুঁচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। অপর দুইজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com