সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

কাজী মাহবুব উল্লাহ’র ১৩ তম মৃত্যু বার্ষিকী আজ

  • আপডেট সময় শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ৮.২১ পিএম
  • ৩১১ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান) ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ আজ ০৫ই নভেম্বর শিক্ষানুরাগী, দানবীর, বিশিষ্ট সমাজসেবক মরহুম কাজী মাহবুব উল্লাহর ১৩ তম মৃত্যু বার্ষিকী আজ। তার রুহের মাগফিরাত কামনায় শনিবার (০৫-ই নভেম্বর) ঢাকার ধানমন্ডি- ২৭ নম্বরে ও নিজ গ্রামের বাড়ি কাউলীবেড়ায়, সরকারী কে,এম কলেজসহ বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে পরিবারের সদস্য, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নিবেন।
প্রয়াত মাহবুব উল্লাহ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডঃ কাজী শহীদুল্লাহ ও সংগীতশিল্পী সাদিয়া মাহাবুবের বাবা। তিনি ১৯১৬ সালে জন্মগ্রহন করেন। তিনি তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি কাউলীবেড়ায় কাজী ওয়ালিউল্লাহ উচ্চ বিদ্যালয়, ভাঙ্গায় সরকারী কাজী মাহবুবউল্লাহ কলেজ, কাজী শামসুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও সদরপুরে বেগম কাজী জেবুন্নেছা বালিকা উচ্চসহ বহু শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন তিনি। পরে বেগম জেবুন্নেছা ও কাজী মাহবুবউল্লাহ জনকল্যাণ ট্রাষ্ট প্রতিষ্ঠা করেন। গত ২০০৯ সালের ৫ নভেম্বর বার্ধক্যজনিত কারনে ঢাকার সমরিতা হাসপাতালে ৯৭ বছর বয়সে বরেন্য এ শিক্ষানুরাগী ইন্তেকাল করেন।
বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য এম হক বাবু ও কামরুজ্জামান কাফী, ভাঙ্গা উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন, সাধারন সম্পাদক আকরামুজ্জামান রাজা মিয়া, সাবেক সভাপতি হেদায়েত উল্লাহ্ সাকলায়েন ও ফাইজুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শহিদুল হক মিরু মুন্সী, দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসের মাতুব্বর, ভাঙ্গা সমকাল সুহৃত সমাবেস সভাপতি অধ্যাপক এবিএম মিজানুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক-অরাজ নৈতিক, ব্যবসায়ীগন ও বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দগনসহ বিশিষ্টজনেরা মরহুম মাহবুব উল্লাহর রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com