শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

কাঞ্চনজঙ্ঘা দেখে বাড়ি ফেরা হলো না ঠাকুরগাঁওয়ের রাসেলের

  • আপডেট সময় শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ৩.৫৬ এএম
  • ২৪০ বার পড়া হয়েছে

আল-মনসুর,রহিয়া(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ কাঞ্চনজঙ্ঘার অপরূপ মুগ্ধতা দেখতে ভোরবেলায় তেঁতুলিয়া পৌঁছে গিয়েছিল ঠাকুরগাঁওয়ের রাসেল (৩০)। হয়তো কাঞ্চনজঙ্ঘার অপরুপ সৌন্দর্যে মুগ্ধও হয়েছিলো সে। উপভোগও করেছিলো তার নয়নাভিরাম শুভ্রতা। পরে বাড়ি ফেরার পালা। বাড়ি উদ্দেশ্যে রওনাও দিল। কিন্তু পথে ঘাতক ট্রাক কেড়ে নিল রাসেলর প্রাণ।
দুর্ঘটনাটি শুক্রবার(৪ নভেম্বর) সকালে পঞ্চগড় সদর উপজেলার চারমাইল এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে ঘটে।
নিহত রাসেল ঠাকুরগাঁও শহরের দক্ষিণ হাজীপাড়া এলাকার মৃত-মজিবর রহমান এর ছেলে। এসময় গুরুতর আহত হয়েছে তার সাথে থাকা মিলন নামের আরেক যুবক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাসেল ও মিলন শুক্রবার সকালে তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে মোটরসাইকেল যোগে ঠাকুরগাঁও ফিরার পথে পঞ্চগড় সদর উপজেলার চারমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তেঁতুলিয়াগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাসেলের।আহত হয় মিলন।
পঞ্চগড় সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.দুলাল উদ্দিন মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com