মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফেব্রুয়ারি মাসেও গ্যাসের দাম বাড়লো রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার ১০ টাকার নতুন নোট বাজারে আসছে মঙ্গলবার আগামীকাল পবিত্র শবে বরাত শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা গণতন্ত্র ও বাবার রাজনৈতিক আদর্শ তুলে ধরে ভোটারদের কাছে ইসরাফিল খসরু বিসিআরসির উদ্যোগে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার প্রদান নওগাঁয় মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ৫.৩৬ পিএম
  • ১৬২ বার পড়া হয়েছে

 

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিএম ইন্সটিটিউট এর বিরুদ্ধে গত ২৩ অক্টোবর কতিপয় দুস্কৃতিকারী কুচক্রী মহলের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ফুলবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিএম ইন্সটিটিউট অধ্যক্ষ মোঃ তৈয়ব ছালাউদ্দিন।
গতকাল (বুধবার) সকাল ১০টায় ফুলবাড়ী পৌরসভার পূর্ব গৌরীপাড়ায় অবস্থিত ফুলবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিএম ইন্সটিটিউটের হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যক্ষ মোঃ তৈয়ব ছালাউদ্দিন বলেন, বিগত ২ জুন ২০০১ইং তারিখে প্রতিষ্ঠান স্থাপনের প্রয়োজনে অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিদের পরামর্শে দাতা মোহামম্মদ কাদের নেওয়াজসহ দুই ভাই উভয়ের পিতা আলহাজ¦ দারাজ উদ্দিন মন্ডল এর সম্মতিতে অত্র প্রতিষ্ঠানটি পূর্ব গৌরীপাড়া মৌজার ২৪৯ নং দাগে স্থাপনের সিন্ধান্ত হয়।
এত বছর পর কলেজের জায়গা নিজেদের জায়গা দাবি করে সাংবাদিক মহলকে বিভ্রান্ত করেছেন,স্থানীয় প্রশাসনকে বিভ্রান্ত করেছেন এবং মাননীয় স্থানীয় এমপি মহোদয়কেও বিভ্রান্ত করেছেন। তাদের দাবির বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান। এটা সম্পূর্ণ সরকারের ব্যাপার মহামান্য হাইকোর্ট যা রায় দিবেন আমরা তা মাতা পেতে নেব। সংবাদ সম্মেলনে সরকারী বরাদ্দকৃত ও অর্থায়নে ৪ তলা ভবন নির্মানে বাধা সৃষ্টিকারিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে করা হয়।
তিনি আরো জানান, প্রতিষ্ঠানের পক্ষে দুইটি প্রতিনিধি দল মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষাবোর্ড, স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, পুলিশ সুপার, উপজেলার চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), ফুলবাড়ী থানা বরাবর স্মারকলীপি প্রদান করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com