সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বান্দরবান জেলার রোয়াংছড়ি ও রুমায় ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ৩.৫৩ পিএম
  • ২৭৪ বার পড়া হয়েছে

 

মামুনুর রশিদঃ পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়ি ও রুমায় পর্যটকদের যাতায়াতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। পাহাড়ে লুকিয়ে থাকা জঙ্গিদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে ১৭ অক্টোবর নিষেধাজ্ঞা জারি করেছে।

কবে নাগাদ এই নির্দেশনা প্রত্যাহার করা হবে, এ বিষয়ে এখনও প্রশাসনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজি পর্যটকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, এসব উপজেলায় ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছেন।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন শিবলী ও রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম চৌধুরী জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানের কারণে এ দুটি উপজেলায় আপাতত পর্যটক যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। পর্যটকদের প্রতি যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি সীমান্ত এলাকায় এখনও সেখানে যৌথ বাহিনীর অভিযান চলছে। অভিযানের সেনাবাহিনীর পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নিচ্ছেন। তারা ব্যাপক তল্লাশি চালাচ্ছে সেখানকার পাড়া মহল্লা গুলোতে।

সূত্র জানাযায় গত ১২ অক্টোবর সমতল এলাকা থেকে পাহাড়ি অঞ্চলে আসা জঙ্গিদের শান্তিপূর্ণভাবে হস্তান্তরের কথা বলে প্রচারপত্র বিলি করা হয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। প্রচাপত্রে উল্লিখিত সময় শেষ হয়ে যাওয়ার পরও কোনো জঙ্গি বা সন্ত্রাসী আত্মসমর্পণ করেনি বলে জানা গেছে।

প্রচারপত্রে জঙ্গিদের সম্পর্কে খবর দিলে এক লাখ টাকা পুরস্কারের ঘোষণা ছিল।

পাহাড়েরর সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতায় জঙ্গিরা সেখানে রয়েছে এমন খবর পাওয়ার পর, পাহাড়ি এলাকাগুলোতে প্রচারপত্র বিলি করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন যে, পাহাড়ের কোন একটি সশস্ত্র সংগঠনের সঙ্গে জঙ্গিরা সম্পৃক্ত রয়েছে, এমন খবর পাওয়া গেছে। এরকম তৎপরতার সঙ্গে, সশস্ত্র সংগঠন কেএনএফ (কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট) যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com