বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গৌরীপুরে শোক দিবসে ভিক্ষুকরা পেল অটোরিকশা ও গাভী।

  • আপডেট সময় বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ২.২২ এএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

 

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের গৌরীপুরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসন ও সামাজসেবা কার্যলায়ের আয়োজনে জাতীয় শোক দিবসের অন্যান্য কর্মসূচির পাশাপাশি (১৫ আগস্ট) সোমবার ৫ জন পুরুষ-নারীদেরকে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, সহকারি কমিশনার ভূমি মোসাঃ নিকহাত আরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ম,নূরুল ইসলাম, দপ্তর সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিজানুল ইসলাম আকন্দ প্রমূখ।

সমাজসেবা কার্যালয় সুত্রে জানা গেছে, উপজেলার বোকাইনগর ইউনিয়নের মামুদনগরের মোঃ জুলমতের স্ত্রী মোছাঃ হেলেনা বেগম ও মাওহা ইউনিয়নের বীর আহম্মদপুরের মৃত সদর আলীর পুত্র মোঃ আনিছুর রহমানকে একটি করে গাভি এবং ডৌহাখলা ইউনিয়নের রাম সিংজানী গ্রামের মোঃ জসীম উদ্দিনের পুত্র মোঃ আবুল কাশেম, গৌরীপুর ইউনিয়নের পালান্দর গ্রামের মৃত আলকাছের স্ত্রী আমিনা খাতুন, রামগোপালপুর ইউনিয়নের মৃত মনির আলীর স্ত্রী মোছাঃ মোকমিনা খাতুনকে একটি করে অটো রিক্সা বিতরন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com